News Flash

Image

গাঁজা সহ আটক গাঁজা কারবারী

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২৭ মে: ঊনকোটি জেলার কৈলাসহর থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে  কৈলাসহরের ধনবিলাস এলাকার এস কে পাড়া থেকে শুকনো গাজা সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে কৈলাসহর থানায় নিয়ে আসে।  ওই ব্যক্তিকে কৈলাসহর থানা থেকে কৈলাসহর দায়রা আদালতে প্রেরণ করে পুলিশ।

ঘটনার বিবরনে জানা যায়, কৈলাসহর থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে যে, কৈলাসহর ধনবিলাস এলাকার বাসিন্দা বীরেন্দ্র শব্দকরের বাড়িতে প্রচুর পরিমাণে শুকনো গাজা মজুদ রয়েছে। এরপর কৈলাসহর মহকুমা পুলিশ অধিকারী জয়ন্ত কর্মকার, কৈলাসহর থানার ওসি শ্যামল কান্তি মজুমদার, কৈলাসহর থানার এসআই পঙ্কজ বর্মনের নেতৃত্বে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী ওই ব্যক্তির বাড়িতে ছুটে যায়।  ওই ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে শুকনো গাজা উদ্ধার করে  পুলিশ।  বীরেন্দ্র শব্দকরকে(৫২ )গ্রেফতার করে কৈলাসহর থানায় নিয়ে আসে পুলিশ।

প্রাপ্ত সংবাদে আরও জানা যায় যে ,দীর্ঘদিন ধরে শুকনো গাজার ব্যবসা করে আসছে বীরেন্দ্র শব্দকর। কৈলাসহর থানার পুলিশ বীরেন্দ্র শব্দকরের বিরুদ্ধে একটি সুনির্দিষ্ট মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে। মামলাটির নম্বর হল ৫৯/২৪। 

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top