News Flash

  • Home
  • দিনের খবর
  • ঘূর্ণিঝড় রেমালের শঙ্কায় প্রস্তুতি হাওড়ায়
Image

ঘূর্ণিঝড় রেমালের শঙ্কায় প্রস্তুতি হাওড়ায়

হাওড়া, ২৫ মে (হি. স.): বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ শনিবার সন্ধ্যায় পরিণত হতে পারে ঘূর্ণিঝড় রেমালে। রবিবার মাঝরাতে সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে আছড়ে পড়ার সম্ভাবনা ঘূর্ণিঝড়ের। ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে হাওড়ায়।
সূত্রের খবর, হাওড়া জেলার নদী তীরবর্তী গ্রামগুলিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। হাওড়ার শ্যামপুর ১ নম্বর ব্লকের গাদিয়াড়া, শিবগঞ্জ, বানেশ্বরপুর, গুজারপুর সহ একাধিক নদী তীরবর্তী গ্রামগুলিতে মাইকে প্রচার শুরু হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ওইসব এলাকায় নামানো হয়েছে এনডিআরএফ দল।
জেলা পুলিশ, বিপর্যয় মোকাবিলা দপ্তর এবং এনডিআরএফ-এর পক্ষ থেকে গ্রামগুলিতে বাসিন্দাদের সতর্ক করে মাইকে প্রচার চালানো হচ্ছে। শ্যামপুর এক নম্বর ব্লকের বিডিও জানিয়েছেন ঘূর্ণিঝড় মোকাবিলায় একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলগুলিতে অস্থায়ী ত্রাণ শিবিরের ব্যবস্থা করা হয়েছে। সেখানে পানীয় জলের পাশাপাশি শুকনো খাবারের বন্দোবস্ত করা হয়েছে। এর পাশাপাশি মানুষ যাতে অযথা আতঙ্কিত না হয় সেজন্য প্রচার করা হচ্ছে। বিডিও-র নেতৃত্বে গ্রামে গ্রামে ঘূর্ণিঝড় নিয়ে প্রচার চালানো হচ্ছে।

Releated Posts

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026

‘এনইপি-২০২০ বাস্তবায়ন ও শতাধিক শিক্ষা সংস্কারের কৃতিত্ব ধর্মেন্দ্র প্রধানের’, পদত্যাগে প্রতিক্রিয়া বি.এল. সন্তোষের

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): বৃহত্তর সামাজিক স্বার্থের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন…

ByByNews Desk Jul 25, 2026

‘ধর্মেন্দ্র প্রধানের জনজীবন ছাত্রকল্যাণে আজীবন নিবেদিত’: ইস্তফার পর প্রশংসায় কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর তাঁর দীর্ঘ জনজীবন ও ছাত্রকল্যাণে অবদানের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top