News Flash

  • Home
  • বিদেশ
  • মেক্সিকোতে নির্বাচনী জনসভায় ঝড়ে স্টেজ ভেঙে মৃত ৯, আহত কমপক্ষে ৫৪ জন
Image

মেক্সিকোতে নির্বাচনী জনসভায় ঝড়ে স্টেজ ভেঙে মৃত ৯, আহত কমপক্ষে ৫৪ জন

মেক্সিকো সিটি, ২৩ মে (হি.স.): মেক্সিকোর উত্তর নুয়েভো লিওন-তে গতরাতে এক জনসভার স্টেজ ঝড়ের ধাক্কায় ভেঙে পড়লে এক শিশু-সহ ৯ জন নিহত এবং কমপক্ষে ৫৪ জন আহত হয়েছেন। সান পেড্রো গার্জা গার্সিয়া শহরে রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী জোরগে আলভারেজ মায়েনেজ – এর জনসভা চলাকালীন প্রবল ঝড়ে এই দুর্ঘটনা ঘটে। এরপরই আলভারেজ তার জনসভা বন্ধ করে দেন।

উল্লেখ্য, আগামী মাসের ২ তারিখে মেক্সিকোতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। মেক্সিকোর নুয়েভো লিওন রাজ্যের গভর্নর বলেছেন, ঝড়ে স্টেজ ভেঙে ৯ জনের মৃত্যু হয়েছে এবং অন্তত ৫৪ জন আহত হয়েছেন। মৃতদের মধ্যে একজন নাবালক রয়েছে। গভর্নর স্যামুয়েল গার্সিয়া সেপুলভেদা এক্স-এ একটি পোস্টে জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজন স্থিতিশীল এবং অন্যদের অস্ত্রোপচার চলছে।

Releated Posts

আমেরিকায় বাংলাদেশের তৈরি পোশাক রফতানি কমল ৭.৫৫ শতাংশ

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুলাই সময়ে আমেরিকায় বাংলাদেশের তৈরি পোশাক রফতানি প্রায় ৭.৫৫ শতাংশ…

ByByNews Desk Oct 1, 2026

ফ্লাইদুবাই বিমান ঘটনায় তদন্ত শুরু সংযুক্ত আরব আমিরশাহির, খতিয়ে দেখা হবে জঙ্গি যোগের সম্ভাবনাও

আবুধাবি, ১ অক্টোবর (আইএএনএস): ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ বিমানে ঘটে যাওয়া ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশ…

ByByNews Desk Oct 1, 2026

ভারতকে বিশ্বনেতা হিসেবে দেখে পোল্যান্ড, স্থিতিশীল অর্থনৈতিক সম্পর্ক গড়তে আগ্রহী: পোলিশ মন্ত্রী

মিলওয়াকি, ১ অক্টোবর (আইএএনএস): ভারতকে বিশ্ব অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে দেখে পোল্যান্ড। নয়াদিল্লির সঙ্গে আরও ঘনিষ্ঠ বাণিজ্যিক…

ByByNews Desk Oct 1, 2026

ভারত ব্রাজিলের অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার: ব্রাজিলের মন্ত্রী

মিলওয়াকি, ১ অক্টোবর (আইএএনএস): বিশ্ববাজারে নিজেদের বাণিজ্যিক পরিসর আরও বৈচিত্র্যময় করার কৌশলের অংশ হিসেবে ভারতসহ এশিয়ার দেশগুলির সঙ্গে…

ByByNews Desk Oct 1, 2026
Scroll to Top