News Flash

Image

প্রাকৃতিক দুর্যোগে বাতিল মিঠুনের রোড শো

কলকাতা, ২২ মে (হি. স.) : প্রাকৃতিক দুর্যোগের ইঙ্গিত দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বুধবার দুপুর থেকে শুরু হয়েছে ঝড়-বৃষ্টিও। যার জেরে অভিনেতা মিঠুন চক্রবর্তীর কর্মসূচি বাতিল হয়ে গেল।

এদিন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁয়ের সমর্থনে বিষ্ণুপুরে রোড-শো করার কথা ছিল মিঠুন চক্রবর্তীর। মিঠুনকে দেখার জন্য ভিড় জমিয়েছিলেন হাজার হাজার মানুষ। কিন্তু দুর্যোগের জেরে খবর আসে মিঠুন চক্রবর্তী মিছিলে উপস্থিত থাকতে পারছেন না। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ মিছিলে যোগদান করা মিঠুন-অনুরাগীদের এবং বিজেপি কর্মীদের কাছে হাতজোড় করে ক্ষমা চেয়ে নেন।

Releated Posts

ইডব্লিউএস সংরক্ষণ মানেই বেসরকারি কলেজে ফি-ছাড় নয়: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণির (ইডব্লিউএস) জন্য সংরক্ষণ থাকলেই বেসরকারি মেডিক্যাল কলেজে ফি-ছাড় পাওয়ার অধিকার তৈরি…

ByByNews Desk Jun 24, 2026

ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি এগিয়ে নিতে একাধিক বৈঠক শেষ, জানালেন পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে পারস্পরিকভাবে লাভজনক দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি (বিটিএ) চূড়ান্ত করার লক্ষ্যে ধারাবাহিক…

ByByNews Desk Jun 24, 2026

পরিস্থিতির উন্নতি হলেও ইরানে অপ্রয়োজনীয় সফর এড়াতে ভারতীয়দের পরামর্শ

তেহরান, ২৪ জুন (আইএএনএস): ইরানের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ভারতীয় নাগরিকদের আপাতত অপ্রয়োজনীয় সফর এড়িয়ে চলার…

ByByNews Desk Jun 24, 2026

‘জিহাদ’ মন্তব্য ঘিরে বিতর্কে জমিয়ত প্রধান আরশাদ মাদানি, হরিদ্বারে বক্তব্যে রাজনৈতিক তরজা

হরিদ্বার/নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের কালিয়ার এলাকায় অনুষ্ঠিত জমিয়ত উলেমা-ই-হিন্দের রাজ্য কার্যনির্বাহী কমিটির বৈঠকে সংগঠনের জাতীয় সভাপতি…

ByByNews Desk Jun 24, 2026
Scroll to Top