News Flash

  • Home
  • বিদেশ
  • বাংলাদেশের সাংসদের দেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার ৩ বাংলাদেশি
Image

বাংলাদেশের সাংসদের দেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার ৩ বাংলাদেশি

ঢাকা, ২২ মে (হি.স.) : কলকাতায় চিকিৎসার জন্য এসে নিখোঁজ হয়ে যান বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম আনার। এই বিষয়ে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘কলকাতার নিউ টাউনে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তাঁকে।’ বুধবার তিনি তাঁর বাসভবনে একটি সাংবাদিক বৈঠক করেন। সেখানে তিনি বলেন, এই ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে তিন জনকে গ্রেফতার করেছে বাংলাদেশের পুলিশ। আপাতত তারা পুলিশের হেফাজতে রয়েছে।

তাদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি আরও কয়েকজনকে গ্রেফতার করার জন্য চেষ্টা করা হচ্ছে। এদিন তিনি বলেন, ‘এখনও পর্যন্ত সাংসদের দেহ কোথায় রয়েছে তা জানা যায়নি। তবে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হচ্ছে।’ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আরও স্পষ্ট করেন, এই ঘটনার সঙ্গে ভারতের কেউ জড়িত নন।

উল্লেখ্য, চিকিৎসার জন্য ভারতে এসেছিলেন বাংলাদেশের এই সাংসদ। গত ১২ মে তিনি কলকাতায় আসেন। তিনি বরানগরে এক বন্ধুর বাড়িতে ছিলেন। কিন্তু, এরপর পরের দিন তিনি বন্ধুর বাড়ি থেকে বার হন এবং খাবার খাবেন না, জানিয়েছিলেন তিনি। সন্ধ্যার মধ্যে ফিরে আসার কথা ছিল তাঁর। কিন্তু, পরে তিনি হোয়াটসঅ্যাপে মেসেজ করেন যে দিল্লি চলে গিয়েছেন। পৌঁছে তিনি ফোন করবেন বলে জানান।

১৫ মে সকাল ১১.২১টার দিকে তিনি হোয়াটসঅ্যাপ মেসেজে জানিয়েছিলেন দিল্লি পৌঁছে গিয়েছেন তিনি। সঙ্গে ভিআইপি থাকার কারণে ফোন করার দরকার নেই বলে জানান তিনি। ১৬ মে থেকে তাঁর সঙ্গে আর ফোনে যোগাযোগ করা যাচ্ছিল না। ১৮ মে বরানগর থানায় মিসিং কমপ্লেন করা হয়। এরপর তদন্তে নামে পুলিশ।

এদিন নিউ টাউনের একটি অভিজাত আবাসনে সার্চ অপারেশন করে পুলিশ। তাঁর গাড়িও উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে। তবে দেহ উদ্ধারের বিষয়ে বিধাননগর কমিশনারেট বা বরানগর পুলিশের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি বা দেহ উদ্ধারের বিষয়টি জানানো হয়নি।

জানা গিয়েছে, নিউ টাউনের অভিজাত আবাসনে মিলেছে রক্তের দাগ। এখনও পর্যন্ত এই সাংসদের পরিবারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে তাঁর মেয়ে এই মুহূর্তে কলকাতায় রয়েছে বলে জানা যাচ্ছে।

Releated Posts

ভার্সাই প্রাসাদে ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে সই ট্রাম্পের, আঞ্চলিক স্থিতিশীলতা ও জ্বালানি মূল্য কমার আশা

ওয়াশিংটন, ১৮ জুন (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে ইরানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (মেমোরান্ডাম…

ByByNews Desk Jun 18, 2026

মোদি-ট্রাম্প বৈঠকে ভারত-আমেরিকা সম্পর্ক নিয়ে আশাবাদ, বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতায় জোর

ওয়াশিংটন, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের…

ByByNews Desk Jun 18, 2026

ভারত-জার্মানি কৌশলগত অংশীদারিত্বে নতুন গতি, সহযোগিতা আরও জোরদারের বার্তা মোদি-মের্ৎস বৈঠকে

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে বুধবার জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ-এর সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jun 17, 2026

অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে মোদি-ইইউ শীর্ষ নেতৃত্বের আলোচনা

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে বুধবার ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কোস্টা এবং ইউরোপীয় কমিশনের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top