News Flash

  • Home
  • দেশ
  • সামসেরগঞ্জের ফিডার ক্যানেলে শিশু কন্যার মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য
Image

সামসেরগঞ্জের ফিডার ক্যানেলে শিশু কন্যার মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য

মুর্শিদাবাদ, ২০ মে (হি. স.) : আত্মীয়ের বাড়ির বিয়ের অনুষ্ঠানে গিয়ে মুহুর্তেই বদলে গেল সমস্ত কিছু। বিয়েবাড়ির ভোজ খেতে গিয়ে নিখোঁজ হয়েছিল সাত বছরের এক শিশু কন্যা৷ সোমবার তার মৃতদেহ উদ্ধার হয় ফিডার ক্যানেলে থেকে। মুহূর্তের মধ্যে ঘ‌টনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

নিখোঁজ থাকার দু’দিন পর ফিডার ক্যানেল থেকে উদ্ধার হল দেহ। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে মুর্শিদাবাদের সামসেরগঞ্জের ফিডার ক্যানেলে। পুলিশ সুত্রে জানা যায়, মৃত শিশু কন্যার নাম আয়েশা খাতুন (৭)। বাড়ি ফরাক্কা থানার অন্তর্গত খোদাবন্দপুর গ্রামে।

মৃত শিশু কন্যার বাবার অভিযোগ, শনিবার তার মেয়েকে নিজের কাকিমা, তার এক আত্মীয়ের বিয়েবাড়ির অনুষ্ঠানে মেয়েকে নিয়ে গিয়েছিল সামশেরগঞ্জ থানার উত্তর কৃষ্ণনগর গ্রামে। শনিবার দুপুরের পর থেকেই হঠাৎ তাঁর কন্যা নিখোঁজ হয়ে যায়। বহু খোঁজাখুঁজি করেও খোঁজ না পাওয়ার কারণে রবিবার রাতে থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যরা।

সোমবার সকালেই সামসেরগঞ্জের ফিডার ক্যানেলে শিশু কন্যার মৃতদেহ ভাসতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা ও মাঝিরা খবর দেন পুলিশ প্রশাসনকে। খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জঙ্গিপুর হাসপাতালে পাঠায়। বিয়ে বাড়ি এসে এভাবে শিশু কন্যার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। সাত বছরের শিশু কন্যার ফিডার ক্যানেল থেকে দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকাজুড়ে।

Releated Posts

তিন দিনে ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক, ব্রিকস সম্মেলনে কূটনৈতিক ব্যস্ততায় মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লির ভারত মণ্ডপমে ভারতের আয়োজিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন সফলভাবে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকস শুধু দেশগুলির জোট নয়, এটি সমাধানের একটি ইকোসিস্টেমে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): গত দু’দিনের আলোচনায় এই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে যে ব্রিকস শুধুমাত্র দেশগুলির একটি জোট…

ByByNews Desk Sep 13, 2026

বিশ্বের সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে শক্তিশালী ব্রিকস বন্ধন আশার আলো দেখাতে পারে: মায়াবতী

লখনউ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে বাড়তে থাকা সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ব্রিকস দেশগুলির মধ্যে আরও শক্তিশালী সহযোগিতা…

ByByNews Desk Sep 13, 2026

বঙ্গের উপনির্বাচনের আগে তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে অনিশ্চয়তা কাটেনি

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের দুই বিরোধী গোষ্ঠীর সঙ্গে পৃথক বৈঠকে দলের নাম ও প্রতীকের দাবির বিষয়ে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top