News Flash

  • Home
  • দিনের খবর
  • “সন্ন্যাসীরা সর্বস্ব ছেড়ে এসেছেন ধর্মরক্ষার জন্য”, মমতাকে পাল্টা নিশানা দিলীপ ঘোষের
Image

“সন্ন্যাসীরা সর্বস্ব ছেড়ে এসেছেন ধর্মরক্ষার জন্য”, মমতাকে পাল্টা নিশানা দিলীপ ঘোষের

কলকাতা, ১৯ মে (হি. স.): শনিবার নির্বাচনী জনসভা থেকে রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘের মতো একাধিক ধর্মীয় প্রতিষ্ঠানের সন্ন্যাসীদের একাংশের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার এই মন্তব্য ঘিরে বিতর্কের ঝড় উঠেছে। এবার এই ইস্যুতে মুখ খুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
রবিবার তিনি বলেন, মুখ্যমন্ত্রীর মাথা খারাপ হয়ে গিয়েছে। কাকে কী বলছেন ঠিক নেই। উনি মৌলবীদের দিয়ে রাজনীতি করাতে পারেন, তাঁদের সঙ্গে নমাজ পড়ে তাঁদের ভোট নিতে পারেন। কেন আমাদের সাধু-সন্ন্যাসীদের কি রাজনীতি করা বারণ আছে নাকি? আজকে হিন্দু সমাজ বিপন্ন। হিন্দু সমাজের মহিলারা বিপন্ন, সেকথা তাঁরা বলবেন না? সন্ন্যাসীরা সর্বস্ব ছেড়ে এসেছেন ধর্মরক্ষার জন্য। তাঁরা তো বলতেই পারেন। আর এই ধরনের যে সংস্থাগুলোর নাম উনি বলছেন, এরা রাজনীতি করেন না, এরা মানুষের মধ্যে আধ্যাত্মিকতা জাগান, সমাজসেবা করেন, উনি তো দেখেছেন, আয়লা থেকে আরম্ভ করে আমফান থেকে ভূমিকম্পে এই সাধু সন্ন্যাসীরা আগে গিয়ে লোকের সেবা করেছিলেন শেষ দিন পর্যন্ত। ওঁর ক্যাডাররা পয়সা মারতে এসেছিল। কিন্তু এই সন্ন্যাসীরা গিয়ে যারা মানুষ, যারা পীড়িত মানুষ, তাঁদের কাছে সবসময় দাঁড়িয়ে মানবতার সেবা করে আসছেন। ভারতবর্ষে এটা যুগ যুগ ধরে হয়ে আসছে। এই যে গেরুয়া বসন আর এই ধার্মিক সংগঠন, এদের যে বদনাম করছেন উনি, এ পাপ ওনাকে ডোবাবে।

Releated Posts

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026

‘এনইপি-২০২০ বাস্তবায়ন ও শতাধিক শিক্ষা সংস্কারের কৃতিত্ব ধর্মেন্দ্র প্রধানের’, পদত্যাগে প্রতিক্রিয়া বি.এল. সন্তোষের

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): বৃহত্তর সামাজিক স্বার্থের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন…

ByByNews Desk Jul 25, 2026

‘ধর্মেন্দ্র প্রধানের জনজীবন ছাত্রকল্যাণে আজীবন নিবেদিত’: ইস্তফার পর প্রশংসায় কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর তাঁর দীর্ঘ জনজীবন ও ছাত্রকল্যাণে অবদানের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top