News Flash

  • Home
  • দেশ
  • নির্বাচন কমিশনকে এক হাত মমতা বন্দ্যোপাধ্যায়ের
Image

নির্বাচন কমিশনকে এক হাত মমতা বন্দ্যোপাধ্যায়ের

উত্তর ২৪ পরগনা, ১৪ মে, (হি. স.): “আমি নির্বাচন কমিশনকে সম্মান করি। কিন্তু কয়েক জন বিজেপির হাতের পুতুল হয়ে গিয়েছে।” মঙ্গলবার নির্বাচনী প্রচারে এই ভাষাতেই কমিশনকে এক হাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কমিশনকে নিশানা করে তিনি বলেন, ‘‘এ রকম নির্বাচন দেখিনি। আমি দু’-তিন মাস ধরে নির্বাচন হচ্ছে। সব সরকারি কাজ বন্ধ। শুধু মোদীকে সমর্থন জোগাতে এমনটা করছে। আপনাদের জন্য অনেক সম্মান রইল। কিন্তু আপনাদের মতো লোক থাকলে মিটিং করতে বেশি সময় লাগবে না।’’

বনগাঁয় এ দিন প্রচার শুরু করে মমতা বলেন, ‘‘অনেক দিন ধরে জনসভা করছি। কথা বলতে কষ্ট হচ্ছে। গলা বসে গিয়েছে। কিন্তু কথা বলে যেতে হবে।’’

মমতা বলেন, ‘‘হাওয়া বদল হচ্ছে। ভাল করে জেনে রাখুন। কেউ ভয়ে বলতে পারছে না, চতুর্থ দফা হয়ে গিয়েছে। বিজেপি খুব জোর ১৯৫-২০০ আসন পাবে। জোট ‘ইন্ডিয়া’ পাবে ২৯৫-৩১৫ আসন। এই বার মোদীর ৪০০ পার না পগারপার। বাঙালিরা কেউ চাই না মোদী আসুক।’’

এ ছাড়াও বনগাঁয় মন্তব্য মমতার, ইভিএম খুলে দেখা যাচ্ছে, তৃণমূলে ভোট দিলে বিজেপিতে যাচ্ছে। তিনি বলেন, ‘‘হেরে যাচ্ছে বুঝে শেষ কামড় দিতে ইভিএমে কারচুপি হচ্ছে। কেউ আলো বন্ধ করতে দেবেন না।’’

পঞ্চম দফা ভোটের প্রচার মঙ্গলবার থেকেই শুরু করে দেয় রাজ্যের শাসকদল। জোড়া সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রথম সভা হয় বনগাঁ লোকসভায়। কল্যাণীর ১৪ নম্বর ওয়ার্ডের ফুটবল মাঠে তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে তাঁর ওই সভা হয়। ২০১৯ সালে বনগাঁ আসনটি বিজেপি তৃণমূলের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল। সেই আসন ফিরে পেতে মরিয়া চেষ্টা চালাচ্ছে তৃণমূল।

Releated Posts

২০ বিদ্রোহী তৃণমূল সাংসদকে নোটিস সুপ্রিম কোর্টের, স্পিকার আগেই নোটিস দিয়েছেন: সলিসিটর জেনারেল

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): ২০ জন বিদ্রোহী তৃণমূল কংগ্রেস সাংসদের বিরুদ্ধে দায়ের হওয়া অযোগ্যতার আবেদনের নিষ্পত্তিতে বিলম্বের অভিযোগ…

ByByNews Desk Aug 25, 2026

নির্বাচনী মামলার খারিজ চেয়ে আবেদন জানাতে বিজয়-আধব অর্জুনকে ২৭ আগস্ট পর্যন্ত সময় মাদ্রাজ হাইকোর্টের

চেন্নাই, ২৫ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয় এবং মন্ত্রী আধব অর্জুনের বিরুদ্ধে দায়ের হওয়া নির্বাচনী মামলাগুলি…

ByByNews Desk Aug 25, 2026

আরও তিন এফআইআর-এ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অন্তর্বর্তী সুরক্ষা কলকাতা হাইকোর্টের

কলকাতা, ২৫ আগস্ট (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আরও তিনটি এফআইআরের…

ByByNews Desk Aug 25, 2026

২০৪৭-এর মধ্যে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হওয়ার লক্ষ্যে এগোচ্ছে ভারত: পীযূষ গোয়েল

টোকিও, ২৫ আগস্ট (আইএএনএস): বিশ্বজুড়ে অনিশ্চয়তা সত্ত্বেও গত বছর ভারতের অর্থনীতি ৭.৭ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে। ২০৪৭ সালের…

ByByNews Desk Aug 25, 2026
Scroll to Top