News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিহারকে এগিয়ে নিয়ে যাওয়ার কোনও ইচ্ছেই নেই আরজেডি ও কংগ্রেসের : প্রধানমন্ত্রী
Image

বিহারকে এগিয়ে নিয়ে যাওয়ার কোনও ইচ্ছেই নেই আরজেডি ও কংগ্রেসের : প্রধানমন্ত্রী

হাজীপুর, ১৩ মে (হি.স.): বিহারকে এগিয়ে নিয়ে যাওয়ার কোনও ইচ্ছেই নেই আরজেডি ও কংগ্রেসের। সোমবার আরজেডি ও কংগ্রেসের তীব্র সমালোচনা করে এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন বিহারের হাজীপুরের এক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আরজেডি ও কংগ্রেসের বিহারকে এগিয়ে নেওয়ার ইচ্ছা নেই। তাঁরা নিজেদের সন্তানদের নিয়েই চিন্তিত। আপনাদের সন্তানদের নিয়ে চিন্তা করে না।”

চতুর্থ দফার ভোটে ব্যাপক মাত্রায় ভোট দেওয়ার আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “চতুর্থ দফার ভোট হচ্ছে। আমি ভোটারদের বিপুল সংখ্যক ভোট দেওয়ার জন্য অনুরোধ করছি। এটি গণতন্ত্রের একটি বড় উৎসব।” প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “যদি কেউ ভুল করেও আরজেডি, কংগ্রেস অথবা ইন্ডি জোটের বোতাম টিপেন, তাঁদের ভোট নষ্ট হবে নিশ্চিত। বিহারের মানুষ বুদ্ধিমান। তাই সরকার গঠনে ভোট দিন, দেশ গড়তে ভোট দিন, ভবিষ্যতের জন্য ভোট দিন।”

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “আরজেডি, কংগ্রেসের অগ্রাধিকার জনগণ নয়, তাঁদের নিজস্ব ভোটব্যাঙ্ক। যে ব্যক্তি বিহারে ‘জঙ্গলরাজ’ নিয়ে এসেছেন, যিনি পশুখাদ্য কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত হয়েছেন, তিনি বলছেন মুসলমানদের সংরক্ষণ করা উচিত। তাঁরা দলিত, পিছিয়ে পড়া, আদিবাসীদের সংরক্ষণ নিজেদের ভোটব্যাঙ্ককে দিতে চায়।”

Releated Posts

অসমের সংস্কৃতি রক্ষায় মানুষ এনডিএ-কে পুনরায় নির্বাচিত করার সিদ্ধান্ত নিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

গুয়াহাটি, ৩ এপ্রিল (আইএএনএস): শুক্রবার গোয়ালপাড়া জেলার দুধনৈতে এক বিশাল জনসভায় ভাষণ দেওয়ার সময় কংগ্রেসের তীব্র সমালোচনা করে…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

৩ বছরে কর্ণাটকের ২,৮০৯ কৃষকের মৃত্যু; মানুষকে প্রতারিত করছে কংগ্রেস সরকার: কেন্দ্রীয় মন্ত্রী

বাগালকোট (কর্ণাটক), ৩ এপ্রিল (আইএএনএস) :— রেল ও জলশক্তি দপ্তরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ভি. সোমান্না দাবি করেছেন যে, দ্বিতীয়…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

ভারত মার্কিন যুক্তরাষ্ট্রকে অনুসরণ করে—এ দাবি বাস্তবসম্মত নয়: সাইয়েদ আকবরুদ্দিন

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি অনুসরণ করে—এই অভিযোগ “অন্যায্য” এবং “বাস্তবতার প্রতিফলন নয়” বলে মন্তব্য করলেন…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

ভোটের আগে অনুপ্রবেশ বাড়ছে, অসম ও পশ্চিমবঙ্গে সতর্কতা জারি গোয়েন্দা সংস্থার

নয়াদিল্লি, ৩ এপ্রিল (আইএএনএস): ভোটের মুখে অসম ও পশ্চিমবঙ্গে ব্যাপক হারে অবৈধ অনুপ্রবেশ বাড়ছে বলে সতর্কবার্তা দিয়েছে গোয়েন্দা…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top