News Flash

  • Home
  • দিনের খবর
  • লোকসভা ভোটের সম্ভাব্য ফলাফল নির্বাচনী সভায় জানালেন মমতা
Image

লোকসভা ভোটের সম্ভাব্য ফলাফল নির্বাচনী সভায় জানালেন মমতা

উত্তর ২৪ পরগনা, ১৩ মে, (হি.স.): লোকসভা ভোটে বিজেপি গোটা দেশে কত আসন পাবে তা চতুর্থ দফা ভোটের দিনেই জানিয়ে দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঞ্চ থেকে ‘মোদীবাবু যায়েগা’ বলে স্লোগান দিচ্ছিলেন মমতা। দর্শকাসন থেকে উত্তর এল ‘দিদি আয়েগা’। শুনে মমতা বললেন, ‘‘দিদি তো এখানে আপনাদের সঙ্গেই আছে। তবে দিদি দিল্লিতে বিরোধী জোট ইন্ডিয়াকে নিয়ে আসবে।’’ এর পরেই মমতা সবিস্তার জানান কে ক’টি আসন পাবে দেশে।

মমতা বলেন, ‘‘এখনও পর্যন্ত যা হিসাব, তাতে ভোট খুব ভাল হয়েছে। আর সেটা বুঝে বাবুদের মুখ শুকিয়ে গিয়েছে। ওরা বুঝতে পেরেছে এ বার আর দিল্লিতে মোদীবাবু আসছেন না। আমার কাছে এ ব্যাপারে হিসাব আছে। এখনও পর্যন্ত যা ভোট হয়েছে তাতে বিজেপি ৪০০ তো দূর ২০০-ও পার করতে পারবে না। ’’

দেশে মোট ৫৪৩টি লোকসভা আসন। তার মধ্যে এ বছর ৪০০ পার করার স্লোগান দিয়ে ভোটে নেমেছে বিজেপি। তাই নিয়েই কটাক্ষ করেন মমতা। তিনি বলেন, ‘‘আজকের যে ভোট হচ্ছে, তার হিসাব এখনও আমি জানি না। তবে এ পর্যন্ত যা হয়েছে, তাতে বলে দিতে পারি বিজেপি বড়জোর ১৯৫ আসন পাবে। আর ‘ইন্ডিয়া’ গোটা দেশে পাবে ৩০০-৩১৫টি আসন।’’

মমতা বললেন, ‘‘ মোদী সরকার দেশ থেকে যাবে। আপনাদের দিদি দিল্লিতে আইএনডিআই জোটের সরকার গড়বে। এখনও পর্যন্ত হিসাব বলছে, বিজেপি ২০০-ও পার করবে না। বড়জোর ১৯৫। আর ‘ইন্ডিয়া’ ৩১৫ পাবে।’’

Releated Posts

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026

‘এনইপি-২০২০ বাস্তবায়ন ও শতাধিক শিক্ষা সংস্কারের কৃতিত্ব ধর্মেন্দ্র প্রধানের’, পদত্যাগে প্রতিক্রিয়া বি.এল. সন্তোষের

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): বৃহত্তর সামাজিক স্বার্থের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন…

ByByNews Desk Jul 25, 2026

‘ধর্মেন্দ্র প্রধানের জনজীবন ছাত্রকল্যাণে আজীবন নিবেদিত’: ইস্তফার পর প্রশংসায় কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর তাঁর দীর্ঘ জনজীবন ও ছাত্রকল্যাণে অবদানের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top