News Flash

  • Home
  • দিনের খবর
  • রাঁচির জমির জাল নথি তৈরি হত কলকাতায়, দুর্নীতি মামলায় ধৃত বাংলার ২
Image

রাঁচির জমির জাল নথি তৈরি হত কলকাতায়, দুর্নীতি মামলায় ধৃত বাংলার ২

কলকাতা, ১০ মে (হি.স.) : রাঁচিতে জমি দখলের জন্য কলকাতায় বসে জাল নথি তৈরি হত। রাঁচির জমি দুর্নীতি মামলায় এই ঘটনা প্রকাশ্যে এসেছে বলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)দাবি। তদন্তে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে৷ জানা গিয়েছে, তাঁদের মধ্যে দু’জন কলকাতা রেজিস্ট্রার অফিসের কর্মচারী৷ আর একজন হাজারিবাগ আদালতে চাকরি করেন।

ইডি সূত্রের খবর, ধৃত সঞ্জিত কুমার এবং তাপস ঘোষ কলকাতা রেজিস্ট্রার অফিসে ঝাড়ুদারের চাকরি করেন৷ রাঁচিতে জমি দখলের জন্য কলকাতায় বসে জাল নথি তৈরি করতেন তাঁরা৷ তারপর সেই নথি চলে যেত ঝাড়খণ্ড হাজারিবাগ আদালতের কর্মচারী মহম্মদ ইরশাদ আখতারের কাছে৷ এই তিনজনকে বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আঞ্চলিক অফিসে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়।

জানা গিয়েছে, কলকাতার রেজিস্ট্রার অফ অ্যাসিউরেন্স-এর কর্মচারী তাপস ঘোষ এবং সঞ্জিত কুমার জমির রেকর্ড থেকে কাগজপত্র গায়েব করে দিতেন। তারপর জমি সংক্রান্ত নথি থেকে সাদা কাগজ বের করে পাঠাতেন ঘটনার মাস্টারমাইন্ড আফসার এবং সাদ্দামের কাছে৷ পরে সেই কাগজের উপর নকল দলিল তৈরি করতেন ইরশাদ৷ ইডি আধিকারিকরা জানিয়েছেন, এই পুরো কাজের জন্য আফসার এবং সঞ্জিতের কাছ থেকে ২১ লক্ষ টাকা নিয়েছিলেন তাপস ঘোষ৷ অন্যদিকে, ৮ লক্ষ টাকা করে পেয়েছেন সঞ্জিত এবং ইরশাদ।

এমনকী, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের দুটি জমি সংক্রান্ত জাল কাগজপত্রও তৈরি করেছিল এভাবেই বলে জানা গিয়েছে ফরেনসিক তদন্তে৷ ধৃতদের শুক্রবার ইডি-র বিশেষ আদালতে তোলা হবে জানা গিয়েছে৷ সেখানে তিনজনকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন জানাবেন কেন্দ্রীয় আধিকারিকরা বলে জানা গিয়েছে৷

প্রসঙ্গত, বেনামে সেনার জমি, উপজাতিদের জমি বেআইনিভাবে বিক্রির অভিযোগে গ্রেফতার করা হয় মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে৷ সেই মামলার সঙ্গে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সঞ্জিত, তাপসরা কীভাবে যুক্ত তা খতিয়ে দেখছেন ইডি আধিকারিকরা৷

Releated Posts

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top