News Flash

  • Home
  • দিনের খবর
  • শাহজাহানের ভাই ও ঘনিষ্ঠ ব্যবসায়ীদের সিজিওতে তলব ইডির
Image

শাহজাহানের ভাই ও ঘনিষ্ঠ ব্যবসায়ীদের সিজিওতে তলব ইডির

কলকাতা, ১০ মে (হি.স.) : সন্দেশখালিতে বেআইনি ভাবে জমি দখলের মামলায় শাহজাহান শেখের ভাই সিরাজউদ্দিন শেখকে ফের তলব করল ইডি। সিজিও কমপ্লেক্সে তলব করা হল শাহজাহানের আরও কয়েক জন আত্মীয় এবং ঘনিষ্ঠ ব্যবসায়ীদেরও।

ইডি সূত্রে খবর, সিরাজকেও আগেও ডেকে পাঠানো হয়েছিল। কিন্তু তিনি তদন্তকারী আধিকারিকদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হননি। সাড়া দেননি সিবিআইয়ের ডাকেও। এর পরেই তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হয়।

সিরাজ ও শাহজাহান-ঘনিষ্ঠ ব্যবসায়ীদের পাশাপাশি তলব করা হয়েছে ধৃত শিবপ্রসাদ (শিবু) হাজরার ঘনিষ্ঠ ব্যবসায়ীদেরও। শিবু শাহজাহানেরই শাগরেদ বলে পরিচিত। সন্দেশখালিতে জমি দখল ও ধর্ষণের অভিযোগের মামলায় তাঁকেও গ্রেফতার করেছিল পুলিশ।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে জানা গিয়েছে, শাহজাহানের ব্যাঙ্কের নথি, জমি লিজ়ের কাগজপত্র খতিয়ে দেখতে গিয়ে এবং ধৃতদের বয়ানে যে সব নাম উঠে এসেছে, তাঁদেরই তলব করা হয়েছে। ইডি সূত্রে খবর, দ্বীপ এলাকা সন্দেশখালির সরবেড়িয়া, ধামাখালি-সহ বেশ কিছু এলাকায় সব মিলিয়ে হাজার বিঘা জমি লিজ় নিয়েছিলেন শাহজাহান। তবে স্বনামে নয়। অনেকের নাম ব্যবহার করে ওই জমি লিজ় নিয়েছিলেন সন্দেশখালির সাসপেন্ড হওয়া তৃণমূল নেতা। তার তদন্তেই সিরাজ ও শিবুদের নাম উঠে এসেছে।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top