News Flash

  • Home
  • দিনের খবর
  • (আপডেট) নিউটাউনে উদ্ধার ঘরবন্দী ব্যক্তির মৃতদেহ, দুই বোনের ওপর জনরোষ
Image

(আপডেট) নিউটাউনে উদ্ধার ঘরবন্দী ব্যক্তির মৃতদেহ, দুই বোনের ওপর জনরোষ

বিধাননগর, ৫ মে (হি.স.): ঘরের মধ্যে থেকে মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য নিউটাউন এলাকায়। মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ। এই গরমে ঘরের পাখার তার খুলে রাখার অভিযোগ। গণরোষের কবলে দুই বোন। দুই বোনকে এলাকাবাসীর মারধর। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার তদন্তে নিউটাউন থানার পুলিশ।

এলাকাবাসীর দাবি, নিউটাউন থানা এলাকার গোবিন্দ নগরের দ্বিতীয় লেন-এর বাসিন্দা আশিস রায় তার পৈতৃক বাড়িতে একাই থাকতো। সেই বাড়িতে একাধিক ভাড়াও থাকে। দুই বোনের বিয়ে হয়ে যাওয়ার পর তারা চলে যায়। কিন্তু মাসের শেষে বাড়ি ভাড়ার টাকা নিতে আসতো বলে অভিযোগ। সেই সময় ভাইয়ের ওপর অত্যাচার করা হয় বলে অভিযোগ। অভিযোগ, এক জামাই ওই ভাইকে বেল্ট দিয়ে মারধরও করে। আশিস-এর বিয়ে হয়েছিল, অভিযোগ সেই বউকেও অত্যাচার করে তাড়িয়ে দেওয়া হয়। এরপর সে মানসিক বিপর্যস্ত হয়ে পড়ে। ওই বাড়িতে আশিস একাই থাকতো। দুই বোন তাকে খাবার দেওয়ার জন্য একজনকে বলে রাখে। অভিযোগ, সে শুধু আলু সেদ্ধ ভাত ও ডাল দিয়ে দিনের পর দিন দিয়ে যায়। গতকাল খাবার দিতে এসে ডাকাডাকি করার পরও দরজা না খুললে যে ব্যক্তি খাবার দিতে আসতো সে খাবার দরজার সামনে রেখে চলে যায় রবিবার ফের ডাকাডাকি করলে দরজা না খুলে সন্দেহ হওয়াতে এলাকার লোকদের খবর দেওয়া হয়। তারা দরজা খুলে দেখে খাটের উপরে তার নিথর মৃতদেহ পড়ে রয়েছে এবং এলাকাবাসীদের অভিযোগ, তারা ঘরে ঢুকে দেখতে পায় যে ঘরের মধ্যে সে যে ঘরটিতে থাকতো সেখানে যে পাখা লাগানো ছিল সেই পাখার তার কাটা। এরপরে ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। খবর দেওয়া হয় নিউটাউন থানায়। খবর পেয়ে ওই বাড়িতে আসে দুই বোন। দুই বোন বাড়িতে আসতেই এলাকাবাসীর রাগের বহিঃপ্রকাশ। দুই বোনকে ধরে মারধর। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এলাকাবাসীদের অভিযোগ, সম্পত্তি হাতানোর লোভেই এইভাবে খুন করেছে আশিসকে। যদিও, গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নিউ টাউন থানার পুলিশ।

Releated Posts

জিজ্ঞাসাবাদের পর স্টেশন বেলে মুক্তি উদয়নিধি স্টালিন, উষ্ণ অভ্যর্থনা ডিএমকে কর্মীদের

চেন্নাই, ৪ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ুর বিরোধী দলনেতা উদয়নিধি স্টালিনকে মঙ্গলবার একটি মামলায় জিজ্ঞাসাবাদের পর স্টেশন বেলে মুক্তি দেয়…

ByBySandeep Biswas Aug 4, 2026

জয়পুরে বিক্ষোভে অংশ নেওয়া করণী সেনার সদস্যের মৃত্যু, পুলিশি লাঠিচার্জের অভিযোগে কড়া পদক্ষেপের দাবি

জয়পুর, ৪ আগস্ট (আইএএনএস): ইউজিসির নতুন বিধির প্রতিবাদে জয়পুরে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শ্রী রাজপুত করণী সেনার…

ByByNews Desk Aug 4, 2026

২০১৯ সাল থেকে ৩৬ দেশ থেকে ২৭৪ পলাতক অভিযুক্তকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে: কেন্দ্র

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): ২০১৯ সাল থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত বিশ্বের ৩৬টি দেশ থেকে মোট ২৭৪ জন…

ByByNews Desk Aug 4, 2026

ভবানীপুরের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি ছয় সপ্তাহ পিছোল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ৪ আগস্ট (আইএএনএস): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা নির্বাচনী…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top