News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কালবৈশাখীর ঝড়ের দাপটে বিদ্যুৎ হীন উত্তর জেলার বিভিন্ন এলাকা, বিপর্যস্ত জনজীবন
Image

কালবৈশাখীর ঝড়ের দাপটে বিদ্যুৎ হীন উত্তর জেলার বিভিন্ন এলাকা, বিপর্যস্ত জনজীবন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৫ মে: কালবৈশাখীর ঝড় বৃষ্টিতে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়েছে। রবিবার দুপুরের পর থেকেই মেঘের গর্জনের সাথে সাথে বৃষ্টিপাত শুরু হয়। বজ্রপাতসহ দমকা হাওয়ায় ধর্মনগরের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে । মুষলধারে বৃষ্টি ,মাঝে মাঝে মেঘের গর্জন, বিদ্যুৎ চমকানো ,দমকা হাওয়া বইতে থাকে কোথাও কোথাও শিলাবৃষ্টি হওয়ার খবর পাওয়া যায় গেছে।

রবিবার বিকাল তিনটে থেকে শুরু হয় এই বৃষ্টিপাত। রবিবার হওয়ায় অফিস যাত্রী ,স্কুল পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকা কিংবা ব্যবসায়ীরা অনেকেই আজ বাড়িতে ছিলেন। কিন্তু যারা দিনমজুর তাদেরকে প্রতিদিনের মতোই স্বাভাবিক নিয়মে কাজের জন্য বের হতে হয়। তাদেরকে পড়তে হয় চরম  বিপাকে। ধর্মনগরের বিভিন্ন রাস্তায় জল জমে হাঁটু জল, বাইক ,গাড়ি ,স্কুটি অটো রিস্কা, চলাচল প্রায় বন্ধ হয়ে যায় বিভিন্ন রাস্তায়। ধর্মনগরের ডিএনবি রোড, কদমতলা কুর্তি রোড ,নয়াপাড়া রোড প্রভৃতি এলাকায় পথচারীদের চরম দুর্বিতাকে পড়তে হয়। বৃষ্টি চলে একনাগারে সন্ধ্যা ছয়টা পর্যন্ত।

এদিকে দুপুর প্রায় ১টা থেকেই ধর্মনগরের দীঘল বাক, কলেজর রোড, নয়াপাড়া সহ শহর সংলগ্ন গ্রাম গুলিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
হয় বৃষ্টিহীন অবস্থায়। এরপর তিনটা থেকেই শুরু হয় মুষলধারে দমকা হওয়া সহ বৃষ্টিপাত যার ফলে জানা গেছে সমস্ত ধর্মনগর সহ শহর সহ উত্তর জেলা বিদ্যুৎহীন হয়ে পড়েছে।  সংবাদ লেখা পর্যন্ত বৃষ্টি কমলেও সমগ্র ধর্মনগর সহ এলাকাগুলি বিদ্যুৎহীন অবস্থায় অন্ধকারে নিমজ্জিত বলে জানা যায়। এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে অভিযোগ বিদ্যুৎ দপ্তরের উদাসীনতায় বৃষ্টি থাকলেও বিদ্যুৎ নেই বৃষ্টি না থাকলেও বিদ্যুৎহীন অবস্থায় কাটাতে হয় ঘন্টার পর ঘন্টা বলে অভিযোগ । এর জন্য বিদ্যুৎ দপ্তরের উদাসীনতাকেই দায়ি করছেন ভোক্তারা।

Releated Posts

দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান: বুধবার থেকে শুরু জেলা স্তরের প্রশিক্ষণ পর্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট: নির্ধারিত কর্মসূচি হাতে নিয়ে সাংগঠনিক কার্যক্রমে জোর দিচ্ছে প্রদেশ বিজেপি। দলের উদ্যোগে শুরু…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

মাতাবাড়িতে একাধিক সাংগঠনিক কর্মসূচিতে প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, ৬৭ ভোটারের বিজেপিতে যোগদান

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৪ আগস্ট: সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও জনসংযোগ সম্প্রসারণের লক্ষ্যে মঙ্গলবার দিনভর ৩২ মাতাবাড়ি বিধানসভা এলাকায় একাধিক কর্মসূচিতে অংশ…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক, চাঞ্চল্য

আগরতলা, ৪ আগস্ট: নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে একটি বেকারি কারখানায় প্রবেশ এবং ব্ল্যাকমেইলের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

বকেয়া সুবিধা ও নিয়োগের দাবিতে সরব ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আগরতলা, ৪ আগস্ট: কর্মচারীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের দাবিতে সরব হয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ফেডারেশন এবং ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 4, 2026
Scroll to Top