News Flash

  • Home
  • দেশ
  • দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ হারালেন একই পরিবারের ৬ সদস্য
Image

দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ হারালেন একই পরিবারের ৬ সদস্য

জয়পুর, ৫ মে (হি.স.): রাজস্থানের সওয়াই মাধোপুর জেলায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একই পরিবারের ৬ জন সদস্যের। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দু’জন। রবিবার দুর্ঘটনাটি ঘটেছে দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ের ওপর বনস নদী সেতুর কাছে। পরিবারের সদস্যরা সওয়াই মাধোপুরের একটি গণেশ মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন।

বনলি থানার সাব-ইন্সপেক্টর ধরমপাল সিং বলেছেন, “একটি গাড়ি তাঁদের গাড়িতে ধাক্কা মারে দুর্ঘটনায় একই পরিবারের ৬ সদস্য মারা যান এবং দুজন আহত হয়েছেন।” দুর্ঘটনায় নিহতরা হলেন – মনীশ শর্মা এবং তাঁর স্ত্রী অনিতা, কৈলাশ শর্মা এবং তাঁর স্ত্রী সন্তোষ এবং সতীশ শর্মা এবং তাঁর স্ত্রী পুনম, পুলিশ জানিয়েছে। আহতরা মনন এবং দীপালি, তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক গাড়ির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Releated Posts

ভুয়ো হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট চক্রের পর্দাফাঁস, তিন সাইবার প্রতারক গ্রেফতার দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভুয়ো অনলাইন হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা…

ByByNews Desk Jun 11, 2026

শুভেন্দু অধিকারী সরকারের শিক্ষাদফতর ভাগের সিদ্ধান্তের নেপথ্যে একাধিক লক্ষ্য: বিজেপি সূত্র

কলকাতা, ১১ জুন (আইএএনএস): শুভেন্দু অধিকারী সরকারের সাম্প্রতিক মন্ত্রিসভায় স্কুল শিক্ষা ও উচ্চশিক্ষা দফতরের জন্য পৃথক দুই মন্ত্রী…

ByByNews Desk Jun 11, 2026

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top