News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • কাছাড়ের ধলাই ও লক্ষ্মীপুরে পুলিশের অভিযানে ৯.৫০ কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত, ধৃত দুই পাচারকারী
Image

কাছাড়ের ধলাই ও লক্ষ্মীপুরে পুলিশের অভিযানে ৯.৫০ কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত, ধৃত দুই পাচারকারী

শিলচর (অসম), ৫ মে (হি.স.) : নির্ভরযোগ্য সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে কাছাড় পুলিশ জেলার দুটি স্থানে মাদক দ্রব্য পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিরাট সাফল্য পেয়েছে। আজ রবিবার কাছাড়ের ধলাই এবং লক্ষ্মীপুর মহকুমার অধীনস্থ পালোরবন্দে বিশেষ অভিযান চালায় পুলিশ। দুটি স্থানে পুলিশি অভিযানে ১২৯টি সাবান বাক্স থেকে ৯.৫০ কোটি টাকার মাদক হেরোইন বাজেয়াপ্ত হয়েছে। হেরোইন পাচারের সঙ্গে জড়িত অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়। ধৃত দুজন রাজিবুল ইসলাম লস্কর এবং শামিম হোসেন লস্কর। ধলাই থানার অন্তৰ্ভুক্ত জামালপুর গ্রামের প্রয়াত মণির উদ্দিন লস্করের ছেলে রাজিবুল ইসলাম লস্কর। দ্বিতীয় ধৃত শামিম হোসেন লস্করের বাড়ি উধারবন্দ থানার নতুন দয়াপুর গ্রামে। তার বাবার নাম তরমুজ আলি লস্কর।

কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো এ খবর দিয়ে জানান, বাজেয়াপ্তকৃত হেরোইনের পরিমাণ ১ কেজি ৮০০ গ্রাম। হেরোইন পাচারে ব্যবহৃত এএস ২৪ ডি ৪৬২০ নম্বরের বলেরো গাড়ি এবং এএস ১১ এক্স ৮২১০ নম্বরের মোটর বাইক বাজেয়াপ্ত করেছে পুলিশ।

পুলিশ সুপার মাহাতো জানিয়েছেন, বাজেয়াপ্ত করা মাদকদ্রব্য হেরোইনের বাজারমূল্য আনুমানিক সাড়ে নয় কোটি টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। পার্শ্ববর্তী মিজোরাম রাজ্যের চাম্পাই এবং মণিপুরের চুড়াচাঁদপুর থেকে বিপুল পরিমাণের হেরোইন ভরতি সাবানের বাক্সগুলো চোরাপথে নিয়ে আসছিল ধৃতরা। বহির্রাজ্যে পাচারের উদ্দ্যেশ্যে কাছাড়ের জাতীয় সড়ক ব্যবহার করছিল পাচারকারীরা। তবে এই পাচারচক্রের সঙ্গে জড়িত বাকি পাণ্ডাদের শীঘ্রই পাকড়াও করতে সক্ষম হবে বলে আশাবাদী পুলিশ সুপার।

ধৃতদের বিরুদ্ধে এফআইআর দাখিল করে এনডিপিএস-এর নির্দিষ্ট ধারা রুজু করে মামলা নথিভুক্ত করা হয়েছে বলে জানান কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো।

Releated Posts

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top