News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গোমতী জেলা হাসপাতালের কর্মরত চিকিৎসকের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ, পুলিশি হস্তক্ষেপে আহত অবস্থায় জঙ্গল থেকে উদ্ধার চিকিৎসকের দ্বিতীয় স্ত্রী
Image

গোমতী জেলা হাসপাতালের কর্মরত চিকিৎসকের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ, পুলিশি হস্তক্ষেপে আহত অবস্থায় জঙ্গল থেকে উদ্ধার চিকিৎসকের দ্বিতীয় স্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মে: গোমতী জেলা হাসপাতালের কর্মরত চিকিৎসকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। অভিযুক্ত চিকিৎসকের নাম অমরেশ ভৌমিক। ওই চিকিৎসকের সরকারি আবাসে  বহিরাজ্যের এক যুবতী তালা বন্ধ করে রাখার অভিযোগ তুললেন তার দ্বিতীয় স্ত্রী।

ঘটনার বিবরণে জানা যায়, গোমতি জেলা হাসপাতালে অমরেশ ভৌমিক প্রথমে একটি বিয়ে করেন। তাদের একটি কন্যা সন্তানও রয়েছে। পরবর্তীতে ওই চিকিৎসক অপর এক যুবতীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তবে তিনি যে প্রথম থেকে বিবাহিত সে সম্পর্কে কোন কিছুই জানেন না দ্বিতীয় স্ত্রী, এমনটাই সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানলেন তিনি।

উনার দ্বিতীয় স্ত্রী জানান, ২০২৩ সালে তাদের বিয়ে হওয়ার পর থেকে আগরতলা মিলনচক্র এলাকায় তারা ভাড়া থাকতেন। তখন তিনি তার প্রথম স্ত্রীর সম্পর্কে কোন কিছুই জানতেন না। পরবর্তীতে জানুয়ারি ২০২৪ এ গোমতি জেলা হাসপাতালে আসেন অমরেশ ভৌমিক। সেখানে সরকারি আবাসে তিনি তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে থাকছিলেন। তবে গত কিছুদিন আগে ডাক্তার অমরেশ ভৌমিক এর দ্বিতীয় স্ত্রী তার নিজ বাড়িতে গেলে ডাক্তারবাবু বহিরাজ্য থেকে এক যুবতীকে এনে তালা বন্ধ করে তার সরকারি আবাসে রেখেছেন।

এই খবর জানতেই ডাক্তারবাবুর দ্বিতীয় স্ত্রী তার বান্ধবীকে নিয়ে সরকারি আবাসে পৌঁছান। এদিকে এই খবর পেয়ে ছুটে আসেন অমরেশ ভৌমিক এবং তার প্রথম স্ত্রী। সেখানে অমরেশ ভৌমিকের দ্বিতীয় স্ত্রী এবং তার বান্ধবীকে মারধর করেন তিনি। পরবর্তীতে ডাক্তারবাবুর দ্বিতীয় স্ত্রীকে জঙ্গলে ফেলে আসা হয়। এমনই অভিযোগ করেছেন অমরেশ ভৌমিকের দ্বিতীয় স্ত্রী। পরে আর কেপুর থানার পুলিশ এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান। এদিকে পুলিশ ঘটনার তদন্ত নেমে ডাক্তার বাবুর দ্বিতীয় স্ত্রী এবং তার বান্ধবীকে একটি জঙ্গল থেকে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। ইতিমধ্যেই অমরেশ ভৌমিকের দ্বিতীয় স্ত্রী ঘটনার বিবরণ দিয়ে আর কেপুর মহিলা থানায় একটি মামলা দায়ের করেছেন স্বামীর বিরুদ্ধে। এদিকে পুলিশ ঘটনার তদন্তি নেমে জানতে পারে অমরেশ ভুমি গত পাঁচ দিন ধরে বহু রাজ্যের এক যুবতীকে এনে ওই সরকারি আবাসে রেখেছেন। যদিও তিনি দাবী করেছেন ওই যুবতী তাঁর বান্ধবী।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top