News Flash

  • Home
  • দিনের খবর
  • গরমের দাপট থেকে স্বস্তি মিলবে শীঘ্রই, সোমবার থেকেই দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস
Image

গরমের দাপট থেকে স্বস্তি মিলবে শীঘ্রই, সোমবার থেকেই দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

কলকাতা, ৪ মে (হি.স.): তীব্র গরম ও তাপপ্রবাহের দিন এবার শেষ হতে চলেছে; রবিবার পর্যন্ত সেভাবে স্বস্তি না মিললেও সোমবার থেকে কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গে বদলে যাবে আবহাওয়া। আগামী সোমবার থেকে দক্ষিণ ও উত্তরবঙ্গের কোথাও আর তাপপ্রবাহের সতর্কতা থাকছে না। রয়েছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, তাও আবার কলকাতা-সহ দক্ষিণববঙ্গের প্রায় সমস্ত জেলাতেই। বঙ্গোপসাগর থেকে পর্যাপ্ত জলীয় বাষ্প ঢুকছে বলেই বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এর ফলে তাপমাত্রাও বেশ খানিকটা কমবে। আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা অন্তত তিন থেকে চার ডিগ্রি কমবে বলে জানিয়েছেন আবহবিদেরা।

আলিপুর আবহাওয়া দফতর একইসঙ্গে জানিয়েছে, ৫ মে পর্যন্ত তাপপ্রবাহ চলবে পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। তবে কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে তাপপ্রবাহের আর সতর্কতা থাকছে না। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।

Releated Posts

দিল্লি-এনসিআরে বারবার ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি-এনসিআরে সাম্প্রতিক একাধিক ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনায় সোমবার স্বতঃপ্রণোদিতভাবে বিষয়টি আমলে নিল সুপ্রিম…

ByByNews Desk Sep 28, 2026

উজ্জয়নে শাহী মসজিদের অংশ অপসারণ ঘিরে উত্তেজনা, পাথর ছোড়ায় কাঁদানে গ্যাস পুলিশের

উজ্জয়ন, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের উজ্জয়নে ঐতিহাসিক শাহী মসজিদের একটি অংশ অপসারণের প্রস্তাবকে কেন্দ্র করে সোমবার সকালে উত্তেজনা…

ByByNews Desk Sep 28, 2026

বেলেঘাটায় ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, রাজ্যপালের হস্তক্ষেপ দাবি অভিষেকের

কলকাতা, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষের গাড়িতে ফের হামলার অভিযোগ উঠল। রবিবার তাঁর বিধানসভা কেন্দ্র…

ByByNews Desk Sep 27, 2026

ধ্বংস থেকে সৌরশক্তির গ্রাম, মোদেরার স্থিতিস্থাপকতার কথা তুলে ধরলেন মোদি

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের মোদেরার ইতিহাস ও সাংস্কৃতিক স্থিতিস্থাপকতার কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার ‘মন…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top