News Flash

  • Home
  • প্রধান খবর
  • জল্পনার অবসান! রায়বরেলিতে রাহুলকে প্রার্থী করল কংগ্রেস, আমেঠিতে কিশোরী লাল শর্মা
Image

জল্পনার অবসান! রায়বরেলিতে রাহুলকে প্রার্থী করল কংগ্রেস, আমেঠিতে কিশোরী লাল শর্মা

নয়াদিল্লি, ৩ মে (হি.স.): সমস্ত জল্পনার অবসান! উত্তর প্রদেশের রায়বরেলি ও আমেঠি সংসদীয় আসনের প্রার্থীদের নাম ঘোষণা করল কংগ্রেস। রায়বরেলি আসনের প্রার্থী করা হয়েছে রাহুল গান্ধীকে, আমেঠি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিশোরী লাল শর্মা। অর্থাৎ নিজের পুরনো কেন্দ্র আমেঠি থেকে নয়, উত্তর প্রদেশে কংগ্রেসের পুরনো ‘গড়’ রায়বরেলি থেকেই প্রার্থী হলেন রাহুল গান্ধী। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার সকালে কংগ্রেসের তরফে এই ঘোষণা করা হয়।

রায়বেরেলি ও আমেঠি থেকে কারা প্রার্থী হচ্ছেন, তা বৃহস্পতিবার রাত পর্যন্ত অজানা ছিল। গুঞ্জন শোনা যাচ্ছিল, আমেঠি অথবা রায়বেরেলি থেকে রাহুল গান্ধী প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। আর সেটাই সত্যি হল। শুক্রবার সকালে প্রার্থী তালিকা ঘোষণা করে কংগ্রেস জানিয়েছে, রায়বরেলি আসনের প্রার্থী করা হয়েছে রাহুল গান্ধীকে, আমেঠি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিশোরী লাল শর্মা।

উল্লেখ্য, আমেঠি নয়, রায়বেরেলি থেকে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে কংগ্রেস নেতা দীপক সিং এদিন বলেছেন, “আমেঠি এবং গান্ধী পরিবারের মধ্যে সম্পর্ক অত্যন্ত শক্তিশালী এবং এই সম্পর্ক সর্বদা একই থাকবে।” প্রসঙ্গত, আগামী ২০ জুন পঞ্চম দফায় ভোট আমেঠি এবং রায়বরেলিতে।

Releated Posts

ইউপিআই লেনদেনে গ্রাহকদের কোনও চার্জ নয়, নির্দিষ্ট ক্ষেত্রে ব্যবসায়ীদের উপর সীমিত এমডিআর হতে পারে: কেন্দ্র

নয়াদিল্লি, ৮ আগস্ট (আইএএনএস): ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই)-এর মাধ্যমে টাকা পাঠানোর ক্ষেত্রে সাধারণ গ্রাহকদের কোনও চার্জ দিতে হবে…

ByBySandeep Biswas Aug 8, 2026

‘ভোপাল ঘোষণাপত্র’ গ্রহণের মধ্য দিয়ে শেষ ব্রিকস সাংস্কৃতিক সম্মেলন

ভোপাল, ৮ আগস্ট (আইএএনএস): অংশগ্রহণকারী দেশগুলির সংস্কৃতিমন্ত্রীদের উপস্থিতিতে শনিবার ‘ভোপাল ঘোষণাপত্র’ গ্রহণের মধ্য দিয়ে চার দিনব্যাপী ব্রিকস সাংস্কৃতিক…

ByByNews Desk Aug 8, 2026

মহিলা সংরক্ষণ নিয়ে রাহুলকে পাল্টা জবাব রিজিজুর, ২০২৩-এর আইন ও ডিলিমিটেশনের বাধার কথা তুলে ধরলেন

নয়াদিল্লি, ৮ আগস্ট (আইএএনএস): সংসদ ও রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের বিষয়টি নিয়ে লোকসভার বিরোধী…

ByByNews Desk Aug 8, 2026

‘বিকশিত ভারত’-এর যাত্রা গড়বে তরুণরাই, যাঁরা শেখা চালিয়ে যাবেন তাঁরাই সফল হবেন: মোদি

নয়াদিল্লি, ৮ আগস্ট (আইএএনএস): ভারতের ‘বিকশিত ভারত’ হয়ে ওঠার যাত্রাপথে দেশের তরুণ প্রজন্মের জীবন ও সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা…

ByByNews Desk Aug 8, 2026
Scroll to Top