News Flash

  • Home
  • দেশ
  • ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীর বাড়ি লক্ষ করে বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
Image

ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীর বাড়ি লক্ষ করে বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

ফলতা, ২৩ এপ্রিল (হি.স.) : আগেই অভিযোগ উঠেছিল সিপিএম প্রার্থীর দেওয়াল মোছার। এবার রাতের অন্ধকারে বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ফলতার ফতেপুর এলাকায়। বিজেপির অভিযোগ, সোমবার ফলতার ফতেপুর এলাকায় ডায়মন্ডহারবার লোকসভার বিজেপি প্রার্থী অভিজিৎ দাসের সমর্থনে দেওয়াল লেখার কাজ শুরু করেন বিজেপি কর্মীরা। অভিযোগ এরপরেই এলাকার স্থানীয় তৃণমূল নেতার নেতৃত্বে দুষ্কৃতীরা বিজেপির দেওয়াল লেখা মুছে দেওয়ার পাশাপাশি এলাকার বিজেপি নেতা বাপ্পাদিত্য মন্ডলকে হুমকি ও গালিগালাজ দিতে থাকে। এমনকি সোমবার রাতে ফতেপুরের বিজেপি নেতা বাপ্পাদিত্য মন্ডলের বাড়িতে একদল দুষ্কৃতী চড়াও হয়ে তাঁর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে বলে অভিযোগ।

ঘটনায় ফলতা থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। ঘটনার খবর পাওয়ার পর মঙ্গলবার দুপুরে ডায়মন্ডহারবার লোকসভার বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ফতেপুরে বিজেপি কর্মীর বাড়িতে যান এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

Releated Posts

তিন দিনে ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক, ব্রিকস সম্মেলনে কূটনৈতিক ব্যস্ততায় মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লির ভারত মণ্ডপমে ভারতের আয়োজিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন সফলভাবে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকস শুধু দেশগুলির জোট নয়, এটি সমাধানের একটি ইকোসিস্টেমে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): গত দু’দিনের আলোচনায় এই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে যে ব্রিকস শুধুমাত্র দেশগুলির একটি জোট…

ByByNews Desk Sep 13, 2026

বিশ্বের সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে শক্তিশালী ব্রিকস বন্ধন আশার আলো দেখাতে পারে: মায়াবতী

লখনউ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে বাড়তে থাকা সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ব্রিকস দেশগুলির মধ্যে আরও শক্তিশালী সহযোগিতা…

ByByNews Desk Sep 13, 2026

বঙ্গের উপনির্বাচনের আগে তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে অনিশ্চয়তা কাটেনি

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের দুই বিরোধী গোষ্ঠীর সঙ্গে পৃথক বৈঠকে দলের নাম ও প্রতীকের দাবির বিষয়ে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top