News Flash

  • Home
  • দিনের খবর
  • আগামী ২৪ এপ্রিল অরুণাচল প্রদেশের আটটি কেন্দ্রে পুনর্ভোট
Image

আগামী ২৪ এপ্রিল অরুণাচল প্রদেশের আটটি কেন্দ্রে পুনর্ভোট

ইটানগর, ২২ এপ্রিল (হি.স.) : আগামী ২৪ এপ্রিল অরুণাচল প্রদেশের আটটি কেন্দ্রে পুনর্ভোটের নির্দেশ দিয়েছে ভারতের নির্বাচন কমিশন (ইসিআই)। গত ১৯ এপ্রিল অনুষ্ঠিত সংসদীয় ও বিধানসভা নির্বাচনে ওই আটটি কেন্দ্রে ভোট প্রক্রিয়ায় গণ্ডগোলের পরিপ্রেক্ষিতে রাজ্য নির্বাচন আধিকারিকের সুপারিশ অনুযায়ী পুনর্ভোটের নির্দেশ নিয়েছে ইসিআই।

যে সব কেন্দ্রে পুনর্ভোট হবে সেগুলি যথাক্রমে পূর্ব কামেং জেলার বামেং নির্বাচনী এলাকার সারিও ভোটকেন্দ্র, কুরুংকুমে জেলার নিয়াপিন নির্বাচনী এলাকার ল্যাংটে লোথ, সিয়াং জেলার রুমগং নির্বাচনী এলাকার অধীন বোগনে, মোলোম এবং আপার সুবনসিরি জেলার নির্বাচনী এলাকার নাচো বিধানসভা ক্ষেত্রের ডিংসার, বোগিস সিয়ুম, জিম্বারি ও লেঙ্গি।

ভোটগ্রহণের সময় নির্দিষ্ট দিন সকাল ৬-টা থেকে বেলা ২-টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এছাড়া ভোট শেষ হওয়ার পরপরই ফর্ম ১৭এ পরীক্ষা করার কথা বলেছে ইসিআই।

এখানে উল্লেখ করা যেতে পারে, গত ১৯ এপ্রিল রাজ্যের দুটি সংসদীয় নির্বাচনী এলাকা এবং অরুণাচল প্রদেশ বিধানসভা নির্বাচন একযোগে অনুষ্ঠিত হয়েছিল।

Releated Posts

যাদগিরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-গাড়ির মুখোমুখি সংঘর্ষে অগ্নিদগ্ধ হয়ে মৃত ৬

যাদগির (কর্নাটক), ১৭ এপ্রিল (আইএএনএস): কর্নাটকের যাদগির জেলায় শুক্রবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে। একটি গাড়ি…

ByByNews Desk Apr 17, 2026

এশিয়ার শীর্ষ ধনী গৌতম আদানি, মুকেশ আম্বানিকে পিছনে ফেললেন

নয়াদিল্লি, ১৭ এপ্রিল (আইএএনএস): শিল্পপতি গৌতম আদানি ফের একবার শীর্ষে। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স-এর সাম্প্রতিক তালিকা অনুযায়ী, আদানি এখন…

ByByNews Desk Apr 17, 2026

অষ্টম বেতন কমিশন: ৩.৮৩ ফিটমেন্ট ফ্যাক্টরের প্রস্তাব, ন্যূনতম বেতন বাড়তে পারে ৬৯,০০০ টাকা

নয়াদিল্লি, ১৬ এপ্রিল (আইএএনএস): কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম বেতন উল্লেখযোগ্যভাবে বাড়ানোর প্রস্তাব দিয়েছে ন্যাশনাল কাউন্সিল–জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি (এনসি-জেসিএম)।…

ByByNews Desk Apr 16, 2026

৫০০-রও বেশি মহিলাকে টার্গেট, সাইবার স্টকার ও সিরিয়াল চাঁদাবাজ গ্রেফতার দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ১৬ এপ্রিল (আইএএনএস): অনলাইন হানি-ট্র্যাপ, রোমান্স স্ক্যাম ও ব্ল্যাকমেলিংয়ের মাধ্যমে ৫০০-রও বেশি মহিলাকে প্রতারণার অভিযোগে এক সাইবার…

ByByNews Desk Apr 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top