News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ৮১.৫২ শতাংশ এবং রামনগর উপনির্বাচনে ৭১.২১ শতাংশ ভোট পড়েছে
Image

পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ৮১.৫২ শতাংশ এবং রামনগর উপনির্বাচনে ৭১.২১ শতাংশ ভোট পড়েছে

আগরতলা, ১৯ এপ্রিল : সাঙ্গ হল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভোট ও রামনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ৮১.৫২ শতাংশ এবং রামনগর উপনির্বাচনে ৭১.২১ শতাংশ ভোট পড়েছে।

ত্রিপুরায় রেকর্ড সংখ্যক ভোটের হারের ইতিপূর্বেও নজির রয়েছে। দেশের মধ্যে ত্রিপুরা প্রথম সারির রাজ্যগুলির মধ্যে অন্যতম। সেক্ষেত্রে সকাল থেকেই বিভিন্ন ভোট কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন অস্বাভাবিক নয়। সকালে ভোট শুরু হওয়ার পর কয়েকটি ভোট কেন্দ্রে ইভিএম বিকলের খবর মিলেছিল। কিন্তু, কমিশনের তরফে তড়িঘড়ি ব্যবস্থা নেওয়ায় ভোটগ্রহণ প্রক্রিয়া স্বাভাবিক ভাবেই চলছে।

প্রসঙ্গত, সকাল নয়টা পর্যন্ত পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ১৫.৯ শতাংশ এবং রামনগর ১২.২৮ শতাংশ ভোট পড়েছে।সকাল এগারোটা পর্যন্ত পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ৩৪.৬ শতাংশ এবং রামনগর ২৭.৬২ শতাংশ ভোট পড়েছে। দুপুর ১টা পর্যন্ত পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ৫২.৬৭ শতাংশ এবং রামনগর ৪৩.০১ শতাংশ ভোট পড়েছে।দুপুর ৩টা পর্যন্ত পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ৬৮.১১ শতাংশ এবং রামনগর ৫৬.৬৮ শতাংশ ভোট পড়েছে। বিকাল ৫টা পর্যন্ত পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ৭৯.৭ শতাংশ এবং রামনগর ৬৭.৮১ শতাংশ ভোট পড়েছে।

Releated Posts

আগরতলায় বিএসএফ ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ‘সঞ্জীবনী-৩’, উপস্থিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণকে সামনে রেখে আগরতলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দুই জনজাতি যুবকের মৃত্যুকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে উত্তেজনা

তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর: দুই জনজাতি যুবকের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Sep 13, 2026

রক্ত কৃত্রিমভাবে তৈরি করা যায় না, মানবিকতা রক্ষায় রক্তদান জরুরি: জিতেন্দ্র চৌধুরী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আগরতলায় ত্রিপুরা সরকারি কর্মচারী সমিতির উদ্যোগে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে অংশ নিয়ে রক্তদানের গুরুত্ব ও…

ByByReshmi Debnath Sep 13, 2026

উন্নয়ন সংঘের ৭৪তম প্রতিষ্ঠা দিবসে স্বেচ্ছায় রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী 

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার বার্তা সামনে রেখে উন্নয়ন সংঘের ৭৪তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় আয়োজিত…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top