News Flash

  • Home
  • খেলা
  • প্রসেনজিতের শতক, নিয়ম রক্ষার ম্যাচ আমবাসাকে হারালো খোয়াই
Image

প্রসেনজিতের শতক, নিয়ম রক্ষার ম্যাচ আমবাসাকে হারালো খোয়াই

খোয়াই-‌২৭৫/‌৭

আমবাসা-‌২৪৭/‌৬

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। নিয়ম রক্ষার ম্যাচে খোয়াই জয়ী। হারালো আমবাসাকে। বিফলে গেলো প্রসেনজিৎ চক্রবর্তীর দুরন্ত শতরান। দলীয় অন্য ব্যাটার্সদের ব্যর্থতায় আসরে নিজেদের শেষ ম্যাচেও জয় পেতে পারলো না আমবাসা মহকুমা। শেষ ম্যাচে জয় পেয়ে তৃতীয় স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পিযুষ দেবের দল খোয়াই মহকুমাকে। রাজ্য অনূর্ধ্ব-‌১৫ ক্রিকেটে। ভগৎ সিং মিনি স্টেডিযামে বুধবার খোয়াই মহকুমা ২৮ রানে পরাজিত করে। বিজীত দলের প্রসেনজিৎ চক্রবর্তী ১১০ রান করে। বিজয়ী দলের শুভদীপ পাল ৮২ রান করে। প্রসঙ্গত:‌ ‘‌এ’ গ্রুপ থেকে ১২ পয়েন্ট নিয়ে সদর ‘‌বি’ সেমিফাইনালে খেলার ছাড়পত্র অর্জন করে নিয়েছিলো। সকালে টস জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে খোয়াই মহকুমা নির্ধারিত ৪৫ ওভারে ৭ উইকেট হারিয়ে বিশাল ২৭৫ রান করে। দলের পক্ষে শুভদীপ পাল ৫১ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ৮ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৮২,‌‌ দীপ্তনু দাস ২৫ বল খেলে ৮ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫১,শুভজিৎ পাল ৫৪ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ৫৮,, দেবাঙ্কন ভট্টাচার্য ৬৮ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ৩২, প্রলয় দেবনাথ ৫৮ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৮ এবং অনুরাগ সরকার ১০ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৩ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ২২ রান। আমবাসার পক্ষে অভিজিৎ মোদক ৫৮ রানে ৪ টি এবং দীপক দেব ২২ রানে ২ টি উইকেট দখল করে। জবাবে খেলতে নেমে আমবাসা নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ২৪৭ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে প্রসেনজিৎ চক্রবর্তী ১১৫ বল খেলে ১২ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১১০, প্রিয়তোষ বিশ্বাস ৭৭ বল খেলে ৯ টি বাউন্ডারির সাহায্যে ৬৬ (‌অপ:‌), অমিত ত্রিপুরা ৩৫ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে‌ ২৫, রাজীব সিনহা ১৭ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৩ এবং দীপক দেব ৪ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১১ (‌অপ:‌) রান করে। দল অতিরিক্ত খাতে পায় ১৩ রান। খোয়াই এর পক্ষে শুভদীপ পাল ৩৪ রানে এবং শুভজিৎ পাল ৪৩ রানে ২ টি করে উইকেট দখল করে। ‌

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top