News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উত্তর জেলায় ভোট প্রচারে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার
Image

উত্তর জেলায় ভোট প্রচারে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৭ এপ্রিল: বুধবার উত্তর ত্রিপুরা জেলার কদম তলায় পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর সমর্থনে এক নির্বাচনী প্রচার অনুষ্ঠিত হয়। এদিন কদমতলায় বাম এবং কংগ্রেসের কর্মীরা ঐক্যবদ্ধভাবে পূর্ব ত্রিপুরার লোকসভা আসনের প্রার্থীর সমর্থনে এক মিছিলে অংশগ্রহণ করেন। মিছিল শেষে জনসভায় বক্তব্য রাখেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।। এছাড়াও এই দিন উপস্থিত ছিলেন সিপিএম বিধায়ক ইসলাম উদ্দিন, প্রাক্তন মন্ত্রী বিজিতা নাথ সহ অন্যান্য নেতৃত্বরা।

এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এই লোকসভা নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন রাজ্য তথা দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব, ধর্ম নিরপেক্ষতা কতটুকু রক্ষা হবে তা বিবেচনা করবে এই নির্বাচনের ফলাফল। তিনি বলেন পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের বৈশিষ্ট্য বজায় রাখতে ইন্ডিয়া জোটের প্রার্থীর পক্ষে ভোট দান করতে হবে।

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top