News Flash

  • Home
  • দেশ
  • কংগ্রেস ‘লুট’ করছে, হিমাচলে ‘মিথ্যা’ প্রতিশ্রুতির মাধ্যমে মানুষকে প্রলুব্ধ করছে : কঙ্গনা রানাউত
Image

কংগ্রেস ‘লুট’ করছে, হিমাচলে ‘মিথ্যা’ প্রতিশ্রুতির মাধ্যমে মানুষকে প্রলুব্ধ করছে : কঙ্গনা রানাউত

মান্ডি, ১৩ এপ্রিল (হি.স.): কংগ্রেস জনগণকে ‘লুট’ করছে, হিমাচলে ‘মিথ্যা’ প্রতিশ্রুতির মাধ্যমে মানুষকে প্রলুব্ধ করছে। কটাক্ষ করে বললেন বিজেপি নেত্রী তথা অভিনেত্রী কঙ্গনা রানাউত। শনিবার মান্ডি জেলায় এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে রানাউত বলেন, “লুটপাট ছাড়া, কংগ্রেস এখানে আর কী করছে? এখন আমি তাঁদের প্রশ্ন করতে চাই, তারা এখানকার সমস্ত বোন ও মাকে ১,৫০০ টাকা দেবে কিনা। সেই টাকার কী হল? তাঁরা ৫ লক্ষ চাকরি দেবে বলে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আর কতদিন পর্যন্ত চলবে?

কঙ্গনা রানাউত বলেছেন, “আমাদের অবশ্যই হিমাচলের জনগণকে জাগিয়ে তুলতে হবে এবং কংগ্রেসের মিথ্যা প্রতিশ্রুতির বিরুদ্ধে তাঁদের রক্ষা করতে হবে। এই মিথ্যা প্রতিশ্রুতির ফাঁদে পা দেবেন না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘নতুন ভারত’-এর ধারণা নিয়ে আমাদের ধাপে ধাপে হাঁটতে হবে।”

Releated Posts

২০ বিদ্রোহী তৃণমূল সাংসদকে নোটিস সুপ্রিম কোর্টের, স্পিকার আগেই নোটিস দিয়েছেন: সলিসিটর জেনারেল

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): ২০ জন বিদ্রোহী তৃণমূল কংগ্রেস সাংসদের বিরুদ্ধে দায়ের হওয়া অযোগ্যতার আবেদনের নিষ্পত্তিতে বিলম্বের অভিযোগ…

ByByNews Desk Aug 25, 2026

নির্বাচনী মামলার খারিজ চেয়ে আবেদন জানাতে বিজয়-আধব অর্জুনকে ২৭ আগস্ট পর্যন্ত সময় মাদ্রাজ হাইকোর্টের

চেন্নাই, ২৫ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয় এবং মন্ত্রী আধব অর্জুনের বিরুদ্ধে দায়ের হওয়া নির্বাচনী মামলাগুলি…

ByByNews Desk Aug 25, 2026

আরও তিন এফআইআর-এ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অন্তর্বর্তী সুরক্ষা কলকাতা হাইকোর্টের

কলকাতা, ২৫ আগস্ট (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আরও তিনটি এফআইআরের…

ByByNews Desk Aug 25, 2026

২০৪৭-এর মধ্যে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হওয়ার লক্ষ্যে এগোচ্ছে ভারত: পীযূষ গোয়েল

টোকিও, ২৫ আগস্ট (আইএএনএস): বিশ্বজুড়ে অনিশ্চয়তা সত্ত্বেও গত বছর ভারতের অর্থনীতি ৭.৭ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে। ২০৪৭ সালের…

ByByNews Desk Aug 25, 2026
Scroll to Top