News Flash

Image

Eid Ul Fitr in Tripura : ত্রিপুরায় পালিত ঈদ-উল-ফিতর

আগরতলা, ১১ এপ্রিল: ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ত্রিপুরায় উদযাপিত হয়েছে মুসলমানদের অন্যতম প্রধান উৎসব ঈদ-উল-ফিতর। আজ সকালে রাজধানী আগরতলায় গেদু মিয়া মসজিদে নামাজ পাঠ করেছেন মুসলিম ধর্মাবলম্বীরা।

প্রসঙ্গত, যথাযোগ্য মর্যাদায় রাজ্যেও পালিত ঈদ-উল-ফিতর। এদিন মুসলিম ধর্মাবলম্বীরা আলিঙ্গনের মধ্য দিয়ে একে অপরকে আপন করে নিয়েছেন। আগরতলায় গেদু মিয়া মসজিদে নামাজ পাঠ করেছেন মুসলিম ধর্মাবলম্বীরা। এদিন নামাজ পাঠ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া।

এদিন গেঁদু মিঞা মসজিদের ইমাম মৌলানা আব্দুর রহমান সবাইকে নামাজ আদাহ করিয়েছেন। তিনি বলেন, একমাস ব্যাপী রমজান শেষে আজ পালিত হচ্ছে মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ঈদ-উল-ফিতর। রাজ্যের ও বহিরাজ্যের সমস্ত মুসলিম ভাই ও বোনদের পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

তিনি মসজিদে উপস্থিত সকলের পাশাপাশি রাজ্যের সমস্ত মুসলিম ভাই ও বোনদের ত্রিপুরা সরকারের পক্ষ থেকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। এদিন তিনি বলেন, সারা বিশ্ব জুড়ে আজকের দিনটিকে মুসলিম ধর্মাবলম্বীরা আনন্দের সাথে উৎযাপিত করেন।তিনি আগামীদিনে সকলের সুস্থতা কামনা করেছেন।

Releated Posts

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026

৬ নভেম্বর থেকে শুরু ঐতিহাসিক ত্রিপুরাসুন্দরী মন্দিরের দীপাবলি মেলা

উদয়পুর, ১৭ সেপ্টেম্বর: ঐতিহাসিক মা ত্রিপুরাসুন্দরী মন্দিরকে কেন্দ্র করে বার্ষিক দীপাবলি মেলার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৬ থেকে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় তিন দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা, মাসের শেষে ভারী বর্ষণের পূর্বাভাস

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আগামী তিন দিন ত্রিপুরাজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত আবহাওয়া বুলেটিনে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top