News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজ পরিবারের রক্তে বেঈমানি নেই, বেঈমানি কংগ্রেস ও সিপিএমের রক্তে রয়েছে : বিপ্লব
Image

রাজ পরিবারের রক্তে বেঈমানি নেই, বেঈমানি কংগ্রেস ও সিপিএমের রক্তে রয়েছে : বিপ্লব

আগরতলা, ৮ এপ্রিল: রাজ পরিবারের রক্তে বেঈমানি নেই। বেঈমানি কংগ্রেস ও সিপিএমের রক্তে রয়েছে। তারা রাজ্যের মানুষের সাথে বেঈমানি করেছে। আজ খুমুলুং- এ নির্বাচনী সমাবেশে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব চাঁচাছোলা ভাষায় সিপিএম ও কংগ্রেসকে নিশানা করেছেন।

তাঁর কটাক্ষ,ত্রিপুরায় ৩৫ বছরের শাসনকালে কংগ্রেস ও সিপিম জনজাতি মানুষের সাথে বেঈমানি করেছে। কিন্তু বিজেপি সরকার কখনো জনজাতিদের সাথে বেঈমানি করে নি। বিগত দিনে জনজাতিদের উন্নয়নের স্বার্থেই কাজ করেছে এবং আগামীতে ও কাজ করবে বলে দাবি তাঁর।

এদিন তিনি জোর গলায় বলেন, কেন্দ্রে নরেন্দ্র মোদীর সরকার আসলেই ত্রিপুরার মানুষের উন্নয়ন হবে। তাই ত্রিপুরার দুইটি লোকসভা আসনে পদ্ম ফুলে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে।

সাথে তিনি যোগ করেন, সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও ত্রিপুরার ৪ বারের মুখ্যমন্ত্রী মানিক সরকার কখনো জনজাতিদের সন্মান করেন নি। কিন্তু বিজেপি নেতৃত্বাধীন সরকার রাজ্ বরিবার ও জনজাতিদের সন্মান দিয়েছে।

তাঁর কথায়, রাজ পরিবার বেইমানি করতে পারেনা। কিন্তু কংগ্রেস, সিপিএম প্রচার করছে বুবাগ্রা বেইমানি করেছে। আসলে রাজ্যের মানুষের সাথে বেইমানি করেছেন মানিক সরকার।

এদিন তিনি জোর গলায় দাবি করেন, আগামীদিনে জনজাতিদের হিতে কাজ করে যাব। প্রত্যেক জনজাতিদের ঘরে রোজগারের ব্যবস্থা করে দেওয়া হবে।

Releated Posts

নয়াদিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, সাংগঠনিক বিষয় ও আসন্ন নির্বাচন নিয়ে আলোচনার সম্ভাবনা

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা নয়াদিল্লি সফরে যাচ্ছেন। এই সফরে দলের সাংগঠনিক বিষয়, আসন্ন…

ByByReshmi Debnath Aug 4, 2026

নিয়মিত হবে টেট, কিন্তু শূন্যপদ ও আর্থিক সামর্থ্য বিবেচনা করে ধাপে ধাপে হবে শিক্ষক নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরা সরকার নিয়মিতভাবে টিচার্স এলিজিবিলিটি টেস্ট (টেট) আয়োজন অব্যাহত রাখবে। তবে শিক্ষক নিয়োগ করা হবে…

ByByReshmi Debnath Aug 4, 2026

প্রয়াত ত্রিপুরা ও বিহারের প্রাক্তন রাজ্যপাল পদ্মশ্রী ড. ডি ওয়াই পাতিল, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৪ আগস্ট: বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী, ত্রিপুরা ও বিহারের প্রাক্তন রাজ্যপাল এবং পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত ড. ডি. ওয়াই. পাতিল…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

কমিউনিস্ট ও কংগ্রেস সমস্যা সৃষ্টি করতে চায়, তারা উন্নয়ন দেখে না: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: রাজধানী আগরতলার পরিত্যক্ত ও দখলমুক্ত হওয়া পুরনো পুকুরগুলির সংস্কার কাজ দ্রুত শেষ করার…

ByByReshmi Debnath Aug 3, 2026
Scroll to Top