News Flash

  • Home
  • দিনের খবর
  • বিরোধীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর, বললেন দেশকে লুটের হাত থেকে বাঁচাবে মোদী
Image

বিরোধীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর, বললেন দেশকে লুটের হাত থেকে বাঁচাবে মোদী

বস্তার, ৮ এপ্রিল (হি.স.): বিরোধীদের হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার ছত্তিশগড়ের বস্তারে বিজেপির ”বিজয় সঙ্কল্প শঙ্খনাদ” সমাবেশে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “মোদীর কাছে ভারতই তাঁর পরিবার। আমি আমার দেশ ও আমার পরিবারকে লুটপাটের হাত থেকে বাঁচাতে ব্যস্ত। আমি বলছি, দূর্নীতি দূর কর, তাঁরা বলে- দুর্নীতিবাজদের বাঁচাও। মোদীকে যত হুমকিই দেওয়া হোক না কেন, দুর্নীতিবাজদের জেলে যেতেই হবে। এটাই মোদীর গ্যারান্টি।”

প্রধানমন্ত্রী এদিন আনন্দের সঙ্গে বলেছেন, “রাম নবমী আর বেশি দূরে নেই। এ বার অযোধ্যায় আমাদের রামলালা তাঁবুতে নয়, বিশাল মন্দিরে দর্শন দেবেন।” প্রধানমন্ত্রী আরও বলেছেন, “৫০০ বছর পর এই স্বপ্নপূরণ হয়েছে, আর তাই ভগবান রামের মায়ের জন্মস্থান ছত্তিশগড়ের এত বেশি খুশি হওয়া তো স্বাভাবিকই। কিন্তু রাম মন্দির নির্মাণ নিয়ে কংগ্রেস ও আইএনডিআই জোট খুবই ক্ষুব্ধ। কংগ্রেসের শাহী পরিবার রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে। যে কংগ্রেস নেতারা এই পদক্ষেপকে অনুচিত বলে মনে করেছিলেন তাঁদের দল থেকে বহিষ্কার করা হয়েছিল। এতে বোঝাই যায় কংগ্রেস তোষণের যে কোনও সীমা অতিক্রম করতে পারে।”

Releated Posts

ভবানীপুরের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি ছয় সপ্তাহ পিছোল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ৪ আগস্ট (আইএএনএস): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা নির্বাচনী…

ByByNews Desk Aug 4, 2026

সুনেত্রা পাওয়ারকে নিয়ে কংগ্রেসের মন্তব্যে তীব্র ক্ষোভ এনসিপির, ইন্দিরা গান্ধীর প্রসঙ্গ টেনে পাল্টা আক্রমণ

মুম্বই, ৪ আগস্ট (আইএএনএস): মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা এনসিপির জাতীয় সভাপতি সুনেত্রা অজিত পাওয়ারকে নিয়ে কংগ্রেসের সোশ্যাল মিডিয়া পোস্টের…

ByByNews Desk Aug 4, 2026

দিল্লিতে আন্তঃরাজ্য অবৈধ মদ পাচারচক্রের পর্দাফাঁস, ১৪৭ কার্টন মদ উদ্ধার; গ্রেফতার ১

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): উৎসবের মরশুমের আগে অবৈধ মদের কারবারে বড়সড় আঘাত হানল দিল্লি পুলিশের পূর্ব জেলার অ্যান্টি-স্ন্যাচিং…

ByByNews Desk Aug 4, 2026

একাধিক রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সতর্কতা, লাল ও কমলা সতর্কতা জারি আইএমডি-র

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): দেশের একাধিক রাজ্যে আগামী দুই থেকে তিন ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত, দমকা হাওয়া এবং…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top