সমীরণ চক্রবর্তী স্মৃতি ক্রিকেটে পোলস্টারের বাধা টপকে স্ফুলিঙ্গও কোয়াটার ফাইনালে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। পোলস্টারের বাধাও টপকালো। একটি ম্যাচ বাকি থাকতেই স্ফুলিঙ্গ কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত করে নিয়েছে। সোমবারে সকালে টিআইটি গ্রাউন্ডে স্ফুলিঙ্গ টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভার ১১৮ রানে ইনিংস শেষ করলে, পোলস্টার জয়ের লক্ষ্যে প্রয়াস নিলেও ৮ উইকেট হারিয়ে ১০১ রান সংগ্রহ করতেই সীমিত কুড়ি ওভার ফুরিয়ে যায়। স্ফুলিঙ্গের সাগর শর্মা অলরাউন্ড পারফরম্যান্স এর দৌলতে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাবও পায়।