News Flash

  • Home
  • দেশ
  • আবগারি মামলায় ইডি-র মুখোমুখি দুর্গেশ পাঠক, এজেন্সির সমালোচনায় সরব সন্দীপ
Image

আবগারি মামলায় ইডি-র মুখোমুখি দুর্গেশ পাঠক, এজেন্সির সমালোচনায় সরব সন্দীপ

নয়াদিল্লি, ৮ এপ্রিল (হি.স.) : এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র সমন পাওয়ার পর সোমবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে হাজিরা দিলেন আম আদমি পার্টির নেতা দুর্গেশ পাঠক। সোমবার দুপুরে দিল্লিতে কেন্দ্রীয় এজেন্সির দফতরে উপস্থিত হন দুর্গেশ, আবগারি দুর্নীতি মামলায় তদন্তকারী সংস্থার মুখোমুখি হয়েছেন তিনি। দুর্গেশের ইডি-র দফতরে হাজিরা দেওয়া প্রসঙ্গে এদিন এএপি নেতা সন্দীপ বলেছেন, “যাঁরা যাঁরা তাঁদের (বিজেপি) পথে বাধা সৃষ্টি করবে, ধীরে ধীরে সবাইকে ডাকবে।”

সূত্রের খবর, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বর্তমানে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আপ্ত সহায়ক বিভাব কুমারকে জিজ্ঞাসাবাদ করছে। এরইমধ্যে এএপি নেতা দুর্গেশ পাঠককেও তলব করে। সেই মতো এদিন দুপুরে ইডি-র দফতরে হাজিরা দিলেন দুর্গেশ পাঠক।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top