News Flash

Image

৫০ লক্ষ টাকার নেশা সামগ্রী উদ্ধার, ধৃত এক

আগরতলা, ৮ এপ্রিল : আবারো নেশা বিরোধী অভিযানে সাফল্য পেয়েছে সোনামুড়া থানার পুলিশ। গোপন খবরের ভিত্তিতে অভিযানে নেমে প্রায় ৭৫০০ বোতল নেশা সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়। সাথে একজনকে আটক করা হয়েছে। যার বাজারমূল্য আনুমানিক ৫০ লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন সোনামুড়া থানার ওসি জয়ন্ত কুমার দে।

এদিন তিনি বলেন, গোপন খবরের ভিত্তিতে থানায় খবর আসে রাঙামাটিয়া গ্রামের ৩ নং ওয়ার্ডের তাজুল ইসলামের বাড়িতে প্রচুর পরিমাণ নেশা সামগ্রী মজুত রয়েছে। সেই খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়েছে। অভিযানে তাজুল ইসলামের বাড়ি থেকে ৭৫০০ বোতল নেশা সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়েছে।অভিযানে নেশা কারবারি তাজুল ইসলামকে আটক করতে সক্ষম হয় পুলিশ কিন্তু অপর কারবারী ইমরান হোসেন পুলিশের আঁচ পেয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। এই ব্যাপারে সোনামুড়া থানার পুলিশ একটি এন ডি পি এস মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে 

Releated Posts

গভীর রাতে বাইকসহ নিখোঁজ একাদশ শ্রেণির পড়ুয়া, উদ্বিগ্ন পরিবার

বিশালগড়, ১৯ সেপ্টেম্বর: গভীর রাতে বাবা-মায়ের অজান্তে প্রায় দেড় লক্ষ টাকা মূল্যের বাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ…

ByByNews Desk Sep 19, 2026

বিজেপি-মথার আপসের রাজনীতি প্রত্যাখ্যানের আহ্বান সিপিআইএমএলের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে বিজেপির বিরুদ্ধে এবং প্রদ্যোত কিশোর দেববর্মণের কথিত ‘সুবিধাবাদী রাজনীতির’ বিরুদ্ধে ভোট…

ByByNews Desk Sep 19, 2026

দুই বছর ধরে বন্ধ পানীয় জলের জলাধার, সংবাদ প্রকাশের পর পরিদর্শনে বিধায়ক

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৯ সেপ্টেম্বর : দীর্ঘ প্রায় দুই বছর ধরে বন্ধ হয়ে থাকা ধর্মনগর পৌর পরিষদের সেন্ট্রাল…

ByByNews Desk Sep 19, 2026

পৈতৃক সম্পত্তির প্লান্টেশনের বাউন্ডারি ক্ষতিগ্রস্ত, ঘটনাস্থলে পাতালকন্যা

কল্যাণপুর, ১৯ সেপ্টেম্বর: দীর্ঘ ২১ বছর ধরে অব্যবহৃত অবস্থায় থাকা পৈতৃক সম্পত্তিতে গড়ে তোলা প্লান্টেশনের একাংশের বাউন্ডারি কেটে…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top