News Flash

  • Home
  • দেশ
  • নির্বাচনী প্রচারে গিয়ে ফের বিক্ষোভের মুখে তারকা প্রার্থী শতাব্দী রায়
Image

নির্বাচনী প্রচারে গিয়ে ফের বিক্ষোভের মুখে তারকা প্রার্থী শতাব্দী রায়

সিউড়ী, ৬ এপ্রিল (হি.স) : আবারো বীরভূমে বিক্ষোভের মুখে তারকা প্রার্থী শতাব্দী রায়, সাধারণ গ্রামের মহিলা পরুষ ক্ষোভ উগরে দিলেন আ্যম্বুলেন্স রাস্তা ঘাট বাড়ির দাবিতে। কিন্ত এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের বিদায়ী সাংসদ শতাব্দী রায়।

শনিবার প্রচারে বেরিয়েছিলেন বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী শতাব্দী রায়। গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন তিনি। তৃণমূল প্রার্থীকে দেখেই এলাকাবাসী নিজের অভার-অভিযোগের কথা জানান। কেউ আবাস যোজনার বাড়ি পাননি বলে অভিযোগ করেন, কেউ আবার রাস্তাঘাট, কেউ বা পানীয় জলের অভাব নিয়ে প্রশ্ন করেন।

এদিন সকালে মহম্মদবাজার ব্লকের পুরাতন গ্রাম, লাউজোড়া সহ একাধিক জায়গায় প্রচারে গিয়েছিলেন শতাব্দী। সেখানে পৌঁছতেই এলাকাবাসী তাঁর সঙ্গে কথা বলেন, সাধারণ মানুষ অভিযোগ করেন, সরকারি সুবিধা কেবল দলের কর্মীরা পেয়েছেন। তাঁরা পাননি। কেউ আবার বলে বসেন,রাস্তার অবস্থা এতটাই খারাপ যে বর্ষাকালে খুব সমস্যার মুখে পড়তে হয়। এদিন, সাংবাদিকদের মুখোমুখি হয়ে শতাব্দী জানান, ” প্রত্যেক মানুষের নির্দিষ্ট সীমাবদ্ধতা থাকে সেটা ওনাদের বোঝা উচিত।” অন্যদিকে বিরোধীদের প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি সরাসরি বিষয়টি এড়িয়ে যান।

Releated Posts

তিন দিনে ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক, ব্রিকস সম্মেলনে কূটনৈতিক ব্যস্ততায় মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লির ভারত মণ্ডপমে ভারতের আয়োজিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন সফলভাবে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকস শুধু দেশগুলির জোট নয়, এটি সমাধানের একটি ইকোসিস্টেমে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): গত দু’দিনের আলোচনায় এই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে যে ব্রিকস শুধুমাত্র দেশগুলির একটি জোট…

ByByNews Desk Sep 13, 2026

বিশ্বের সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে শক্তিশালী ব্রিকস বন্ধন আশার আলো দেখাতে পারে: মায়াবতী

লখনউ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে বাড়তে থাকা সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ব্রিকস দেশগুলির মধ্যে আরও শক্তিশালী সহযোগিতা…

ByByNews Desk Sep 13, 2026

বঙ্গের উপনির্বাচনের আগে তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে অনিশ্চয়তা কাটেনি

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের দুই বিরোধী গোষ্ঠীর সঙ্গে পৃথক বৈঠকে দলের নাম ও প্রতীকের দাবির বিষয়ে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top