News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভোটারদের ভোটদানে উৎসাহিত করতে ভারতের নির্বাচন কমিশনের বিশেষ সম্মেলন অনুষ্ঠিত
Image

ভোটারদের ভোটদানে উৎসাহিত করতে ভারতের নির্বাচন কমিশনের বিশেষ সম্মেলন অনুষ্ঠিত

নয়াদিল্লি, ৫ এপ্রিল: প্রথমবারের মতো, ভারতের নির্বাচন কমিশন ২০২৪ সালে ভোটারদের উপস্থিতি বাড়ানোর জন্য নির্বাচিত জেলাগুলির মিউনিসিপ্যাল ​​কমিশনার এবং ডিইওদের সাথে ‘ লো ভোটার ট্রানআউট”  – বিষয়ে এক সম্মেলনের আয়োজন করেছে। ২৬৬ টি শহুরে এবং গ্রামীণ এলাকায় রেকর্ড সংখ্যক ভোটদানের নির্দেশ দিয়েছেন ভারতের নির্বাচন কমিশনার।

সিইসি রাজীব কুমার পৌর কমিশনার এবং জেলা নির্বাচন কর্মকর্তাদের এমন একটি নির্দেশ দিয়েছেন যেন প্রতিটি এলাকায় ভোটাররা নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য আগ্রহী হয়, এই বিষয়টি নিশ্চিত করার জন্য।  চলমান সাধারণ নির্বাচন ২০২৪-এর ভোটগ্রহণের আগে, ভারতের নির্বাচন কমিশন পূর্ববর্তী সাধারণ নির্বাচনে ভোট প্রদানে অংশগ্রহণের হার কম থাকায় এবারে সংসদীয় নির্বাচনী এলাকায় ভোটারদের ভোটদান বাড়ানোর প্রচেষ্টাকে ত্বরান্বিত করেছে।

আজ শুক্রবার নয়াদিল্লির নির্বাচন সদনে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘ লো ভোটার ট্রান আউট, শীর্ষক এক সম্মেলন। সেখানে ভোটদানের মাত্রা বৃদ্ধি করার বিষয়ে যাবতীয় আলোচনা করেছেন নেতৃত্বরা। প্রধান শহরগুলির মিউনিসিপ্যাল ​​কমিশনার এবং বিহার এবং উত্তরপ্রদেশের নির্বাচিত জেলা নির্বাচন অফিসাররা ভোটারদের  অংশগ্রহণ বাড়ানোর জন্য একসঙ্গে আলোচনা করেছেন।

এদিনের সম্মেলনের সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার শ্রী রাজীব কুমার এবং নির্বাচন কমিশনার শ্রী জ্ঞানেশ কুমার এবং শ্রী সুখবীর সিং সাধু। এ উপলক্ষে কমিশনের পক্ষ থেকে ভোটারদের উদাসীনতা সংক্রান্ত একটি পুস্তিকা প্রকাশ করা হয়।

বিহার, উত্তরপ্রদেশ, দিল্লির এনসিটি, মহারাষ্ট্র, উত্তরাখণ্ড, তেলেঙ্গানা, গুজরাট, পাঞ্জাব, রাজস্থান, এবং ঝাড়খণ্ডের মতো ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ২০১৯ সালের লোকসভার সাধারণ নির্বাচনে জাতীয় গড় ৬৭.৪০ শতাংশের 1 চেয়ে কম ভোটার ছিল । ৯টি রাজ্যজুড়ে মোট ৫০টি গ্রামীণ পিসিগুলির মধ্যে কম ভোটার উপস্থিতি চিহ্নিত করা হয়েছে জাতীয় গড় অনুযায়ী ২০১৯ সালে।

তাই ভোটদানের মাত্রা বৃদ্ধি করতে বুথস্তর থেকে বিভিন্ন ব্যবস্থা গ্রহন করার পাশাপাশি ভোটারদের  উৎসাহিত করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার মধ্যে থাকবে নির্বাচন সম্পর্কিত বিভিন্ন মেসেজ সাধারন মানুষের মধ্যে পৌঁছে দেওয়া। ভোটারদের সচেতন করতে বিভিন্ন পোস্টারিং, এই পোস্টার গুলি বিভিন্ন পার্ক, মল, বাজারে মানুষকে সচেতন করা। বিভিন্ন অনুষ্ঠান যেমন ম্যারাথন, ওয়াকথন, সাইক্লোথন এর মত অনুষ্ঠান করে মানুষকে সচেতন করা, এসভিইইপি এর মাধ্যমে ভোটারদের ভোট দানের সচেতন করে তোলা।

Releated Posts

রাম মন্দিরে প্রবেশে বাধা, জোর করে বিমানবন্দরে পাঠানো হয়েছে: দাবি কংগ্রেস সাংসদ কিশোরী লাল শর্মার

অযোধ্যা, ৩০ জুন(আইএএনএস) : কংগ্রেস সাংসদ কিশোরী লাল শর্মা দাবি করেছেন, তাঁকে অযোধ্যার রাম মন্দিরে দর্শনের অনুমতি দেওয়া…

ByBySandeep Biswas Jun 30, 2026

প্রতিরক্ষা রপ্তানিতে নজির ভারতের, ২০১৪-র ১,০০০ কোটি থেকে বেড়ে ৩৯,০০০ কোটি টাকা; আত্মনির্ভরতা ও প্রযুক্তিই ভবিষ্যতের শক্তি: রাজনাথ সিং

বড়োদরা, ৩০ জুন (আইএএনএস): গত এক দশকে ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে অভূতপূর্ব পরিবর্তন এসেছে। ২০১৪ সালে যেখানে দেশের প্রতিরক্ষা…

ByByNews Desk Jun 30, 2026

ভারতের প্রবৃদ্ধিকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো শক্ত অবস্থানে রয়েছে ব্যাঙ্কিং ব্যবস্থা: আরবিআই গভর্নর

নয়াদিল্লি, ৩০ জুন (আইএএনএস): ভারতের আর্থিক ব্যবস্থা দেশের প্রকৃত অর্থনীতি এবং প্রবৃদ্ধির অন্যতম প্রধান ভিত্তি হিসেবে কাজ করছে।…

ByByNews Desk Jun 30, 2026

আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্বপূর্ণ স্তম্ভ মানবসম্পদ চলাচল, বললেন বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর

নয়াদিল্লি, ৩০ জুন (আইএএনএস): মানবসম্পদের আন্তর্জাতিক চলাচলকে (মোবিলিটি) আন্তর্জাতিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে দেখে ভারত। এই অংশীদারিত্ব…

ByByNews Desk Jun 30, 2026
Scroll to Top