News Flash

  • Home
  • প্রধান খবর
  • কেজরির স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন অতিশী, জানালেন গ্রেফতারের পর অনেকটাই কমেছে ওজন
Image

কেজরির স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন অতিশী, জানালেন গ্রেফতারের পর অনেকটাই কমেছে ওজন

নয়াদিল্লি, ৩ এপ্রিল (হি.স.): দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের স্বাস্থ্য নিয়ে আবারও উদ্বেগ প্রকাশ করলেন দিল্লির মন্ত্রী অতিশী। বুধবার সকালে মাইক্রোব্লগিং সাইট এক্স-এ অতিশী জানিয়েছেন, গ্রেফতার হওয়ার পর থেকে এখনও পর্যন্ত কেজরিওয়ালের ওজন ৪.৫ কেজি কমেছে। বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়ে অতিশী এক্স-এ লেখেন, “অরবিন্দ কেজরিওয়ালের কিছু হয়ে গেলে, শুধুমাত্র গোটা দেশ নয়, ঈশ্বরও তাঁদের ক্ষমা করবেন না।”

এক্স-এ অতিশী এদিন জানান, “অরবিন্দ কেজরিওয়াল একজন গুরুতর ডায়াবেটিক। স্বাস্থ্য সমস্যা সত্ত্বেও তিনি দেশের সেবায় ২৪ ঘণ্টা নিয়োজিত থাকেন। গ্রেফতারের পর থেকে অরবিন্দ কেজরিওয়ালের ওজন ৪.৫ কেজি কমেছে। এটা খুবই উদ্বেগজনক। এখন তাঁকে জেলে রেখে তাঁর স্বাস্থ্যকে ঝুঁকির মধ্যে ফেলছে বিজেপি।”

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top