News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নিত্য প্রয়োজনীয় খাদ্য পণ্য সামগ্রীর মূল্য নিয়ন্ত্রণে রাখতে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত
Image

নিত্য প্রয়োজনীয় খাদ্য পণ্য সামগ্রীর মূল্য নিয়ন্ত্রণে রাখতে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ এপ্রিল: বর্ষাকালীন মরশুমে খোলা বাজরে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য সামগ্রীর মজুত ও মূল্য নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে আজ খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের কনফারেন্স হলে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

দপ্তরের অধিকর্তা নির্মল অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অল ত্রিপুরা মার্চেন্ট এসোসিয়েশন, ত্রিপুরা হোলসেল গ্রোসারী মার্চেন্ট এসোসিয়েশন এবং আগরতলা পুরনিগম এলাকার বিভিন্ন বাজার কমিটির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সভায় অধিকর্তা ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বাজারে খাদ্যপণ্য সামগ্রীর বর্তমান মজুতের পরিমাণ, পাইকারি/খুচরো মূল্য ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বর্ষা মরশুমে যাতে যোগানে কোন ব্যাঘাত না ঘটে এবং কোনপ্রকার অস্বাভাবিক মূল্য বৃদ্ধি না হয় তার জন্য উদ্যোগ নিতে সংশ্লিষ্ট সকলের কাছে আহ্বান জানান।
সভায় ব্যবসায়ী প্রতিনিধিগণ জানিয়েছেন বর্তমানে বাজারে দ্রব্যমূল্য বহিরাজ্যে মূল্যমানের প্রেক্ষিতে স্বাভাবিক রয়েছে এবং বর্ষাকালে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর যোগান এবং মূল্য স্বাভাবিক রাখার জন্য তাদের তরফ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

Releated Posts

রেলস্টেশনে ২২ কেজি গাঁজাসহ ধৃত বিহারের বাসিন্দা, আগরতলা আদালতের রায়ে ১০ বছরের জেল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই:  রাজ্যে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল বিচারব্যবস্থা ও রেল পুলিশ। আগরতলা রেলওয়ে স্টেশন…

ByByReshmi Debnath Jul 28, 2026

সবাই মিলে পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে: রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: পরিবেশ রক্ষায় শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, বরং সংরক্ষণের চর্চা শুরু হতে হবে…

ByByReshmi Debnath Jul 28, 2026

পানীয় জলের দাবিতে বড়মুড়া হাতাইকতরে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভে সামিল গ্রামবাসীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: দীর্ঘদিন ধরে পানীয় জলের সংকটে অতিষ্ঠ হয়ে এবার জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে…

ByByReshmi Debnath Jul 28, 2026

আগরতলার তুলসীবতী মারুতি স্ট্যান্ডে গাড়িচালককে প্রাণনাশের হুমকির অভিযোগ, বিজেপির যুবনেতার বিরুদ্ধে থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই:  আগরতলার তুলসীবতী মারুতি স্ট্যান্ডকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। এক গাড়িচালকের অভিযোগের ভিত্তিতে বিজেপির…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top