News Flash

  • Home
  • প্রধান খবর
  • স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর ওপর হামলায় ব্যথিত মোদী, ভারতের পাশে থাকার বার্তা
Image

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর ওপর হামলায় ব্যথিত মোদী, ভারতের পাশে থাকার বার্তা

নয়াদিল্লি, ১৬ মে (হি.স.): আততায়ীর হামলার শিকার হয়েছেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। বুধবার সে দেশের রাজধানী ব্রাতিশ্লোভার ১০০ মাইল উত্তর-পূর্বে হ্যান্ডলোভা শহরে ‘হাউস অফ কালচার’ ভবনে তাঁকে নিশানা করে গুলি চালায় এক হামলাকারী। স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর ওপর এই হামলায় ব্যথিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভারতের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার সকালে এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, “স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর ওপর গুলি চালানোর খবরে গভীরভাবে মর্মাহত। আমি এই কাপুরুষোচিত এবং জঘন্য কাজের তীব্র নিন্দা জানাই এবং প্রধানমন্ত্রী ফিকোর দ্রুত আরোগ্য কামনা করছি। ভারত স্লোভাক প্রজাতন্ত্রের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করে।”

জানা গিয়েছে, স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী ফিকোর দেহে চারটি গুলি লেগেছে। একটি গুলি সরাসরি আঘাত হেনেছে তাঁর পাকস্থলীতে। সঙ্কটজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে।

Releated Posts

উদীয়মান ও মধ্যম শক্তির দেশগুলির সহযোগিতার জন্য বিশাল সম্ভাবনা রয়েছে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): বর্তমান বিশ্বে উদীয়মান ও মধ্যম শক্তির দেশগুলির মধ্যে সহযোগিতার জন্য একটি বিশাল কর্মসূচি রয়েছে…

ByByNews Desk Oct 4, 2026

ফ্লাইদুবাই বিমানে হামলার ঘটনায় তদন্ত শুরু অস্ট্রেলিয়ার, অস্ট্রেলিয়ায় পড়াশোনা করেছিলেন সহ-পাইলট

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ বিমানে পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছারকে সহ-পাইলটের কুঠার দিয়ে হামলা এবং বিমানটি ভেঙে…

ByByNews Desk Oct 4, 2026

মার্কিন-চিন প্রতিদ্বন্দ্বিতা নিয়ে ‘গোল্ডিলক্স’ পরিস্থিতির কথা বললেন জয়শঙ্কর

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): মার্কিন যুক্তরাষ্ট্র ও চিনের প্রতিদ্বন্দ্বিতার বর্তমান পরিস্থিতিকে ‘গোল্ডিলক্স’ পরিস্থিতির সঙ্গে তুলনা করলেন বিদেশমন্ত্রী এস…

ByByNews Desk Oct 4, 2026

সুশাসনই বিনিয়োগকারীদের আস্থা ও জনবিশ্বাস ধরে রাখার ‘অদৃশ্য পরিকাঠামো’: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): সুশাসনই বিনিয়োগকারীদের আস্থা এবং সাধারণ মানুষের বিশ্বাস ধরে রাখার ‘অদৃশ্য পরিকাঠামো’ বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Oct 4, 2026
Scroll to Top