News Flash

  • Home
  • খেলা
  • টি-টোয়েন্টি লীগ শুরুতেই অঘটন পোলস্টারকে হারিয়ে ইউ. বিএসটি জয়ী
Image

টি-টোয়েন্টি লীগ শুরুতেই অঘটন পোলস্টারকে হারিয়ে ইউ. বিএসটি জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। টিসিএ-এর টি-২০ লিগ শুরুতেই যেন অঘটন ঘটে গেল। পোলস্টারকে হারতে হলো, তাও ছয় উইকেটের ব্যবধানে। দুর্দান্ত জয় দিয়ে সূচনা ইউনাইটেড বিএসটি-র। শতদীপ সাহার বিষাক্ত বোলিং। আর এতেই কুপোকাৎ হয়ে গেল পোলস্টার ক্লাব। টিসিএ পরিচালিত সমীরণ চক্রবর্তী মেমোরিয়াল টি ২০ ক্রিকেট টুর্নামেন্টে মঙ্গলবার এমবিবি স্টেডিয়ামে ঘটলো এই ঘটনা। ম্যাচে ইউনাইটেড বিএসটি ক্লাব ৬ উইকেটের ব্যবধানে হারিয়ে দিলো পোলস্টার ক্লাবকে। টস জিতে পোল স্টার শিবির প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। তবে সুযোগটাকে কাজে লাগাতে পারলো না দলীয় ব্যাটসম্যানরা। স্পস্ট করে বললে, ইউনাইটেড বিএসটি-র বোলার শতদীপ সাহার বিষাক্ত বোলিংয়ের সামনে অসহায় ভাবে আত্মসমর্পণ করে বসলো পোলস্টারের ব্যাটসম্যানরা। ব্যাটে পোলস্টার ১৬.৫ ওভার খেলে সব কটি উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে সংগ্রহ করে মাত্র ৫৭ রান। ব্যাটে একমাত্র পৌরুষ মিস্রা ২৬ রান করতে সক্ষম হয়। এছাড়া, আর একজন ব্যাটসম্যানও ভরসা যোগাতে পারেনি। বোলিংয়ে ইউনাইটেড বিএসটি-র পক্ষে একা শতদিপ সাহা ৪ ওভার বল করে ১২ রান দিয়ে ৫ টি উইকেট ভেঙে দেয় বিপক্ষের। এছাড়া, ওঙ্কার দুটি এবং একটি করে উইকেট নেয় মতি ত্রিপুরা, মনজিত দাস ও নীতিশ কুমার সাহানিরা। পাল্টা খেলতে নেমে ইউনাইটেড বিএসটি দল ১৮.১ ওভারেই ৪ উইকেট হারিয়ে জয়ের রান হাসিল করে নিলো। ব্যাটে ইউনাইটেড বিএসটি-র পক্ষে এস এ সিন্ধে ২৪, সায়ন্তন দেববর্মা ১৮ রানে নট আউট থেকে দলকে জয় এনে দিতে সক্ষম হলেন। সুবাদে আসরে নিজেদের প্রথম খেলায় গুরুত্বপূর্ণ জয় ছিনিয়ে নিলো ইউনাইটেড বিএসটি দল। দুর্দান্ত বোলিং এর সৌজন্যে শতদীপ পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের স্বীকৃতি।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top