News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জয়ের ধারা অব্যাহত এডি নগর পি.সি-র আবারও ১০ উইকেটে পরাজয় অনুরাগীর
Image

জয়ের ধারা অব্যাহত এডি নগর পি.সি-র আবারও ১০ উইকেটে পরাজয় অনুরাগীর

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ফলাফলের পুনরাবৃ। টি-টোয়েন্টি আসরের মতই দশ উইকেটে বিশাল জয় পেয়েছে এডি নগর প্লে সেন্টার ক্রিকেট অনুরাগীকে হারিয়ে। এর মধ্য দিয়ে এডি নগর প্লে সেন্টার জয়ের ধারা অব্যাহত রেখে এগোচ্ছে প্রথম ম্যাচে ভগিনী নিবেদিতা মহিলা সমিতি কে ৫ উইকেটে হারানোর পর দ্বিতীয় ম্যাচে সোমবার ক্রিকেট অনুরাগী কে দশ উইকেটে হারিয়েছে। টিসিএ পরিচালিত সিনিয়র মহিলা ক্রিকেট টুর্নামেন্টে দাপুটে জয় অর্জন করলো এডি নগর প্লে সেন্টার। এদিন শহীদ কাজল স্মৃতি ময়দানে ক্রিকেট অনুরাগীর মুখোমুখি হয় এডি নগর। ম্যাচে এডি নগর ১০ উইকেটের ব্যবধানে হারিয়ে দিলো ক্রিকেট অনুরাগীকে। টস জিতে এডি নগর দল প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। সুযোগটাকে কাজেই লাগাতে পারলো না ক্রিকেট অনুরাগীর ব্যাটসমেনরা। ক্রিকেটপ্রেমীরা বলাবলি করছেন, ব্যাটে রান নেই, নাকি রানে মন নেই। ২১.৫ ওভার খেলে ১০ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ক্রিকেট অনুরাগীর দাঁড়ায় মাত্র ১১ রান । দলের একজন ব্যাটসম্যানও ভরসা যোগাতে পারেনি। বল হাতে এডি নগরের পক্ষে পারমিতা চক্রবর্তী ৩টি, হিরামনী গৌর ২ টি এবং একটি করে উইকেট নেয় প্রিয়াংকা আচার্য , প্রিয়া সরকাররা। পাল্টা খেলতে নেমে এডি নগর দল মাত্র ৩.৪ ওভারেই কোনো উইকেট না হারিয়ে জয়ের রান হাসিল করে নিলো। সুবাদে অনায়াসেই জয় হাসিল করে নিলো দল। বিজয়ী দলের পক্ষে হিরামনি গৌড় প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব পেয়েছে।‌

Releated Posts

ভিসি নির্বাচনে প্রচারের রণকৌশল চূড়ান্ত করতে বিজেপির বৈঠক

আগরতলা, ১২ সেপ্টেম্বর: ত্রিপুরার আসন্ন ভিলেজ কাউন্সিল (ভিসি) নির্বাচনে প্রচারের রণকৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে প্রদেশ বিজেপি। আজ…

ByByNews Desk Sep 12, 2026

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top