News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ওড়িশার ঐতিহ্য, সংস্কৃতি ও শিল্পকলার সুখ্যাতি দেশ বিদেশে সমাদৃত: রাজ্যপাল
Image

ওড়িশার ঐতিহ্য, সংস্কৃতি ও শিল্পকলার সুখ্যাতি দেশ বিদেশে সমাদৃত: রাজ্যপাল

আগরতলা, ১ এপ্রিল: মুক্তধারা অডিটোরিয়ামে আজ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ওড়িশা রাজ্যের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ‘উৎকল দিবস’ পালন করা হয়। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। 

অনুষ্ঠানে রাজ্যপাল ‘চাকাদোলা’ নামে একটি স্মরণিকার আবরণ উন্মোচন করেন। অনুষ্ঠানের উদ্বোধন করে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু বলেন, উৎকল উৎসবে অংশ নিতে পেরে তিনি আনন্দিত। 

রাজ্যপাল বলেন, ওড়িশার ঐতিহ্য, সংস্কৃতি ও শিল্পকলার সুখ্যাতি দেশ বিদেশে সমাদৃত। তিনি ওড়িশার শিক্ষা পরিকাঠামো, ওডিশি নৃত্যকলা, পুরীর জগন্নাথ মন্দির, কোনারকের সূর্য মন্দির, চিল্কা হ্রদ, শিমলি পাল ন্যাশনাল পার্কের বিশেষত্বের কথাও তুলে ধরেন।

উৎকল দিবস অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওড়িশা সমাজ ত্রিপুরার মুখ্য পৃষ্ঠপোষক ড. এস কে প্রতিহারি। তিনি সংগঠনের গ্রন্থাগারের বই কেনার জন্য ২০ হাজার টাকা দান করেন। অনুষ্ঠানের উদ্যোক্তা ওড়িয়া সমাজ ত্রিপুরা-র সচিব প্রফেসর আর কে মহাপাত্র সংগঠনের প্রতিবেদন উপস্থাপন করেন। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি বিষ্ণুচরণ পতি। ধন্যবাদসূচক বক্তব্য রাখেন ড. শরৎ কুমার।

Releated Posts

দক্ষিণ জেলায় ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ২৫০ জনকে বিভিন্ন সহায়তা করা হয়েছে: জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: গত ২৭ এপ্রিল থেকে আজ পর্যন্ত দক্ষিণ ত্রিপুরা জেলায় ঝড় বৃষ্টির ফলে ২৫০…

ByByReshmi Debnath Apr 29, 2026

বিশ্রামগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য রামদাস পাড়ায়

বিশ্রামগঞ্জ, ২৯ এপ্রিল:  বিশ্রামগঞ্জ থানাধীন রামদাস পাড়া এলাকায় এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।…

ByByReshmi Debnath Apr 29, 2026

ভাইয়ের সঙ্গে খেলতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু আড়াইবছরের শিশুর

বিশালগড়, ২৯ এপ্রিল:  চড়িলাম ব্লকের বাঁশতলী ভিলেজের রামদাস পাড়ায় পুকুরের জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হল আড়াই বছরের এক…

ByByReshmi Debnath Apr 29, 2026

বিদ্যুৎ ও রাস্তার বেহাল অবস্থা নিয়ে ক্ষোভ, অভিযোগ জোলাইবাড়ির মধুলা সর্দার পাড়ার বাসিন্দাদের

জোলাইবাড়ি, বুধবারঃ দক্ষিণ ত্রিপুরা জেলার জোলাইবাড়ি বিধানসভা এলাকার মুহুরীপুর আর এফ-এর মধুলা সর্দার পাড়ায় বিদ্যুৎ পরিষেবা ও রাস্তার…

ByByReshmi Debnath Apr 29, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top