News Flash

  • Home
  • প্রধান খবর
  • ১৫ এপ্রিল পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে কেজরিওয়াল, মোদীকে তোপ এএপি প্রধানের
Image

১৫ এপ্রিল পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে কেজরিওয়াল, মোদীকে তোপ এএপি প্রধানের

নয়াদিল্লি, ১ এপ্রিল (হি.স): আবগারি নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি (এএপি)-র প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। ইডি-র হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় সোমবারই দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে পেশ করা হয় কেজরিওয়ালকে। এদিন কোর্ট রুমে নিয়ে যাওয়ার সময় কেজরিওয়াল বলেছেন, “প্রধানমন্ত্রী মোদী যা করছেন, তা দেশের পক্ষে ভালো নয়।”

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে এদিন রাউস অ্যাভিনিউ আদালতে বিশেষ বিচারক কাবেরি বাওয়েজার এজলাসে হাজির করা হয়। কঠোর নিরাপত্তায় তাঁকে আদালতে হাজির করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অরবিন্দ কেজরিওয়ালকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ চেয়ে এদিন রাউস অ্যাভিনিউ আদালতে আবেদন করে ইডি। এজেন্সির পক্ষ থেকে বলা হয়, এই মুহূর্তে আর হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই। অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু ইডির পক্ষে আদালতে সওয়াল করেন। এরপরই কেজরিওয়ালকে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে আদালত।

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top