News Flash

Image

আপডেট…করিমগঞ্জে প্রায় এক কোটি টাকার ফেন্সিডাইল বাজেয়াপ্ত, গ্রেফতার এক

করিমগঞ্জ (অসম), ৩১ মার্চ (হি.স.) : ভারত–বাংলাদেশ সীমান্ত লাগোয়া সুতারকান্দি এলাকার হামিন্দপুর গ্রাম থেকে এক কোটি টাকা মূল্যের নেশা জাতীয় কফ সিরাপ বাজেয়াপ্ত করেছে পুলিশ। এর সঙ্গে গ্রেফতার করা হয়েছে বাড়ির মালিক জনৈক মইন উদ্দিনকে।

ঘটনা আজ রবিবার ভোর রাতের। স্থানীয় সূত্রে জানা গেছে যে, গভীর রাতে হঠাৎ জাতীয় সড়কে অপরিচিত ব্যক্তির অটোরিকশা দেখে সন্দেহ জাগে অনেকের। এরপর যে জায়গায় অটোরিকশা রাখা ছিল তার পাশের বাড়িতে যুবকরা তল্লাশি করলে বেরিয়ে আসে আসল রহস্য। উদ্ধার হয় কয়েক কার্টুন ফেন্সিডাইল।

খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে ছুটে যান গিরিশগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নিশিকান্ত দাস সহ সদর থানার ওসি ভবেন দিহিঙ্গিয়া।

বাড়িতে পুলিশ তল্লাশি করলে উদ্ধার হয় ১০টি কার্টুন এবং ১১ টি ব্যাগে ১২ হাজার ৭৫০ শিশি ফেন্সিডাইল। এগুলোর আন্তর্জাতিক বাজারমূল্য এক কোটি টাকার চেয়ে বেশি। পুলিশ প্রথমে বাড়ির মালিক মইন উদ্দিনকে আটক করলে মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় গিরিশগঞ্জ ওয়াচ পোস্টে মামলা রুজু করে গ্রেফতার করে।

সদর ওসি এ ঘটনায় আরও ধরপাকড়ের সম্ভাবনা রয়েছে বলে জানান। পুলিশ জোর গতিতে তদন্ত অব্যাহত রেখেছে। তাই তদন্তের স্বার্থে এ মুহূর্তে কিছু খোলসা করছে না পুলিশ।

Releated Posts

অসমের পঞ্চায়েতগুলির জন্য অর্থ কমিশনের ৫২৫ কোটি টাকা বরাদ্দ: মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২ অক্টোবর (আইএএনএস): গ্রাম ও পঞ্চায়েতগুলিকে আরও শক্তিশালী করে স্বনির্ভর করে তোলার পাশাপাশি উন্নয়নের সুফল তৃণমূল স্তরে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

‘অসমের মানুষ শান্তিতে ঘুমান, কারণ ২৪ ঘণ্টা পাহারায় অসম পুলিশ’: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অক্টোবর (আইএএনএস): অসম পুলিশ দিবস উপলক্ষে রাজ্যের পুলিশ বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের ২৪ ঘণ্টার…

ByByNews Desk Oct 1, 2026

উন্নয়ন ও প্রশাসনিক কাজের জন্য আগে শান্তি প্রয়োজন: মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরে উন্নয়ন ও প্রশাসনিক প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে হলে সবার আগে শান্তি ও স্থিতিশীলতা…

ByByNews Desk Sep 30, 2026

সীমান্ত সমন্বয় জোরদারে শিলংয়ে সেনা ও বিএসএফের কৌশলগত বৈঠক

শিলং, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তে কার্যকর ব্যবস্থাপনা এবং অপারেশনাল সমন্বয় আরও জোরদার করতে শিলংয়ে সেনাবাহিনী ও সীমান্তরক্ষী…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top