News Flash

  • Home
  • দিনের খবর
  • “কাউকে হেনস্তা করার উদ্দেশ্য তাঁর ছিল না”, কমিশনকে জবাব দিলীপের
Image

“কাউকে হেনস্তা করার উদ্দেশ্য তাঁর ছিল না”, কমিশনকে জবাব দিলীপের

কলকাতা, ২৯ মার্চ (হি.স.) : নির্বাচন কমিশনের শোকজের জবাব দিলেন দিলীপ ঘোষ। তাঁর দাবি, সেদিন তিনি যা বলেছিলেন তার অপব্যাখ্যা করা হচ্ছে। গোটা বক্তব্য না দেখিয়ে, কেবল একটি অংশ তুলে এনে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। কাউকে হেনস্তা করার উদ্দেশ্য তাঁর ছিল না।

মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর মন্তব্য করার অভিযোগের ঘটনায় নির্বাচন কমিশনের শোকজের জবাব দিলেন দিলীপ ঘোষ৷ শুক্রবার নির্বাচন কমিশনকে দেওয়া তাঁর জবাবে দিলীপবাবু দাবি করেছেন, কাউকে ব্যক্তিগত হেনস্থা করার উদ্দেশ্যে তিনি ওই মন্তব্য করেননি৷

বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থীর জবাব নির্বাচন কমিশনের কলকাতা অফিস থেকে দিল্লির সদর কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে৷ দিলীপের জবাবে নির্বাচন কমিশন সন্তুষ্ট হয় না কি তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক কোনও ব্যবস্থা নেওয়া হবে, তা দিল্লির মুখ্য নির্বাচন কমিশনারের অফিস থেকেই ঠিক করা হবে৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুমন্তব্য করার জন্য নির্বাচন কমিশন নোটিস দিয়েছিল দিলীপ ঘোষকে। বর্ধমান-দুর্গাপুর আসনের বিজেপি প্রার্থী দিলীপ বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় গোয়ায় গিয়ে বলছেন, আমি তোমাদের মেয়ে। আবার ত্রিপুরায় গিয়েও বলছেন আমি তোমাদের মেয়ে। আগে নিজের বাপ তো ঠিক করুন।

ঘটনা হল, দিলীপ ঘোষ কমিশনের শোকজের জবাব দিলেও বাইরে এখনও দাবি করার চেষ্টা করছেন তিনি কোনও ভুল কাজ করেননি। তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল তাঁর বিরুদ্ধে কমিশনের কাছে অভিযোগ জানানোয় তা নিয়েও কটাক্ষ করেছেন তিনি। এও বলছেন, “কী এমন বলেছি যে দশ জনকে নিয়ে কমিশনের কাছে যেতে হল”? সেই সঙ্গে তাঁর এও বক্তব্য, তাঁর তুলনায় অনেক বেশি কুমন্তব্য করছেন তৃণমূল নেতারা। অনেকের মতে, দিলীপ ঘোষ আসলে দেখাতে চাইছেন, কমিশন তাঁকে নোটিস পাঠালেও তিনি ভীত নন। তাঁর মেজাজ, অবস্থান আগের মতই থাকবে। আচরণে কোনও বদল হবে না।

Releated Posts

কুলতলিতে কেরলের বাসিন্দাকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৫, আটক ২ নাবালক

কলকাতা, ১৪ জুন (আইএএনএস): দক্ষিণ ২৪ পরগনার কুলতলি এলাকায় চোর সন্দেহে এক ব্যক্তিকে বেঁধে বেধড়ক মারধর করে হত্যার…

ByByNews Desk Jun 14, 2026

দুর্নীতি মামলায় জম্মু-কাশ্মীরে বন দফতরের দুই আধিকারিক-সহ গ্রেপ্তার ৩, জানাল সিবিআই

শ্রীনগর, ১৪ জুন (আইএএনএস): দুর্নীতির অভিযোগে জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলায় বন দফতরের দুই আধিকারিক-সহ তিনজনকে গ্রেপ্তার করেছে…

ByByNews Desk Jun 14, 2026

১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন, জীবাশ্ম জ্বালানি আমদানি কমাতেই উদ্যোগ: নিতিন গড়করি

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): দেশের জীবাশ্ম জ্বালানির আমদানির উপর নির্ভরতা কমাতে ১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন দেওয়া…

ByByNews Desk Jun 14, 2026

ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি, জেলা ভিত্তিক পরামর্শ কর্মসূচির পথে এআইএডিএমকে

চেন্নাই, ১৩ জুন (আইএএনএস): ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে গত পাঁচ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে খারাপ…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top