News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কোনো প্রতিশ্রুতি পূরণ করেনি বিজেপি সরকার: আশীষ কুমার সাহা
Image

কোনো প্রতিশ্রুতি পূরণ করেনি বিজেপি সরকার: আশীষ কুমার সাহা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মার্চ: শুক্রবার কিল্লা বাজারে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ইন্ডিয়া ব্লকের প্রার্থী আশীষ কুমার সাহা। এদিন প্রার্থীর  সমর্থনে কিল্লা বাজার এলাকায় এক নির্বাচনী প্রচার অনুষ্ঠিত হয়েছে। দলীয় কর্মী সমর্থকদের নিয়ে এলাকায় এক মিছিল সংঘটিত করে কিল্লা বাজারে এলাকায় এক পথসভা অনুষ্ঠিত হয়।

এই সভায় বক্তব্য রাখতে গিয়ে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ইন্ডিয়া ব্লকের প্রার্থী আশীষ কুমার সাহা বলেন, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছিল। রাজ্যে ও কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় থাকা সত্ত্বেও তাদের প্রতিশ্রুতি গুলি পূরণ করেনি বলে অভিযোগ করেছেন আশীষ কুমার সাহা।

তিনি বলেন, মানুষ বুঝতে পেরেছে জনগণের উন্নয়নে কাজ করছে না এই সরকার। রাজ্যে কাজের অভাব খাদ্যের অভাবে সাধারণ মানুষ দিশেহারা। গণতন্ত্র ভুলুন্ঠিত। তাই গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে ইন্ডিয়া ব্লকের পক্ষে ভোট দান করার আহ্বান করেন প্রার্থী এদিন।

Releated Posts

ধলেশ্বরে গাছের ডাল কাটতে গিয়ে পড়ে মৃত্যু শ্রমিকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: রাজধানী আগরতলার ধলেশ্বর ১৬ নম্বর রোড এলাকায় একটি বাড়িতে গাছের ডাল কাটার সময়…

ByByReshmi Debnath Jul 29, 2026

ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, আত্মহত্যার হুঁশিয়ারি অসহায় মায়ের

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৯ জুলাই: ছেলের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুলে আত্মহত্যার হুঁশিয়ারি দিলেন এক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যের মানুষকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে নিরন্তর কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই:  সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, অভাব-অভিযোগ ও চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনের প্রতি সংবেদনশীল ও দায়িত্বশীল মনোভাব নিয়ে…

ByByReshmi Debnath Jul 29, 2026

নির্যাতিত মহিলাদের পাশে সমস্ত সহায়তা নিয়ে দাঁড়াতে হবে: জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: মহিলাদের সুরক্ষিত রাখার জন্য যে সমস্ত আইনি বিধান রয়েছে সেগুলি যথাযথ প্রয়োগ করার…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top