News Flash

Image

করিমগঞ্জের সলগইয়ে জাতীয় সড়কে সেতু থেকে ছড়ায় বাইকার, গুরুতর আহত এক

বাজা‌রিছড়া (অসম), ২৯ মার্চ (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত বাজা‌রিছড়া থানাধীন সলগই বাজা‌রে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হ‌য়েছেন বাইক আ‌রোহী। ঘটনা আজ শুক্রবার বিকাল তিন‌টা নাগাদ সংঘটিত হয়েছে।

জানা গেছে, এএস ১০ ই ৯৩২৩ নম্ব‌রের এম‌টি ওয়ান ফাইভ ম‌ডে‌লের এক‌টি মোটর সাই‌কেল নি‌য়ে এক যুবক দুরন্ত গতিতে পাথারকা‌ন্দি থে‌কে লোয়াইর‌পোয়া অ‌ভিমু‌খে যাবার প‌থে ঘটনা‌টি ঘ‌টে।চালক স‌মেত বাইক‌টি আট নং জা‌তীয় সড়‌কের সলগই বাজার‌ এলাকায় হাতাইছড়া সেতুর উত্তর প্রা‌ন্তে গিয়ে প্রায় ত্রিশ ফুট নীচে ছড়ায় গিয়ে প‌ড়ে।

স্থানীয় জনগণ ও ভি‌ডি‌পি কর্মীরা এ‌গি‌য়ে গি‌য়ে দ্রুত বাইক চাল‌ককে উদ্ধার ক‌রে চি‌কিৎসার জন‌্য মাকুন্দা হাসপাতালে পাঠান।

ঘটনার খবর পে‌য়ে বাজারিছড়া থানার পু‌লিশ ঘটনাস্থ‌লে পৌ‌ছে দুর্ঘটনাগ্রস্থ বাইক‌টি উদ্ধার ক‌রে নি‌জে‌দের জিম্মায় নেয়।প্রত‌্যক্ষদর্শীরা জানান, আহত যুবক‌টির বা‌ড়ি পাথারকান্দিল তিন‌খাল এলাকায়। আহতের নাম জানা যায়নি।

Releated Posts

তিন দিনে ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক, ব্রিকস সম্মেলনে কূটনৈতিক ব্যস্ততায় মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লির ভারত মণ্ডপমে ভারতের আয়োজিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন সফলভাবে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকস শুধু দেশগুলির জোট নয়, এটি সমাধানের একটি ইকোসিস্টেমে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): গত দু’দিনের আলোচনায় এই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে যে ব্রিকস শুধুমাত্র দেশগুলির একটি জোট…

ByByNews Desk Sep 13, 2026

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

বিশ্বের সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে শক্তিশালী ব্রিকস বন্ধন আশার আলো দেখাতে পারে: মায়াবতী

লখনউ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে বাড়তে থাকা সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ব্রিকস দেশগুলির মধ্যে আরও শক্তিশালী সহযোগিতা…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top