News Flash

  • Home
  • দিনের খবর
  • আদালতে মুখ খুললেন কেজরিওয়াল, বললেন তাঁর গ্রেফতারির নেপথ্যে রয়েছে রাজনৈতিক ষড়যন্ত্র
Image

আদালতে মুখ খুললেন কেজরিওয়াল, বললেন তাঁর গ্রেফতারির নেপথ্যে রয়েছে রাজনৈতিক ষড়যন্ত্র

নয়াদিল্লি, ২৮ মার্চ (হি.স.): কথা মতোই দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে নিজের গ্রেফতারি নিয়ে মুখ খুললেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। বৃহস্পতিবার আদালতে নিজের গ্রেফতারি ও আবগারি দুর্নীতি মামলা নিয়ে বিবৃতি দেন কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অভিযোগ করেছেন, তাঁর গ্রেফতারের পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে। তিনি উল্লেখ করেছেন, মামলায় মানুষজনকে ‘রাজসাক্ষী’ করা হচ্ছে এবং তাঁদের বক্তব্য পরিবর্তন করতে বাধ্য করা হচ্ছে।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল রাউস অ্যাভিনিউ আদালতের সামনে নির্বাচনী বন্ডের বিষয়েও বিবৃতি দিয়েছেন এবং বলেছেন নির্বাচনী বন্ডের মাধ্যমে বিজেপি অর্থ পাচ্ছে। অরবিন্দ কেজরিওয়ালের এই বক্তব্যের বিরোধিতা করেছে ইডি। আবগারি দুর্নীতি মামলায় হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় বৃহস্পতিবার কেজরিওয়ালকে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে পেশ করেছে ইডি। কড়া নিরাপত্তা বেষ্টনীতে দিল্লির মুখ্যমন্ত্রীকে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে তোলা হয়। এদিন আদালতে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী সুনিতাও। কেজরিওয়ালকে যখন আদালতের ভিতরে কোর্ট রুমে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, “সবটাই রাজনৈতিক ষড়যন্ত্র এবং জনগণ এর জবাব দেবে।”

এরপর বিচারপতির সামনেও মুখ খুলেছেন কেজরিওয়াল। কেজরিওয়াল বলেছেন, “২০২২ সালের ১৭ আগস্ট সিবিআই এফআইআর দায়ের করেছিল এবং ২০২২ সালের ২২ আগস্ট ইডির পক্ষ থেকে ইসিআইএর দায়ের করা হয়েছিল। আমাকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু এখনও কোনও আদালত আমাকে দোষী প্রমাণ করতে পারেনি। আমি জানতে চাই কেন আমাকে গ্রেফতার করা হলো? চার জনের চারটি জবানবন্দিতে আমার নাম প্রকাশ্যে এসেছে।” কেজরিওয়াল এদিন আদালতে নিজের বিবৃতিতে দাবি করেছেন, তিনি মণীশ সিসোদিয়াকে কিছু নথি দিয়েছেন। তিনি যোগ করেছেন, বেশ কয়েকজন আমলা এবং বিধায়ক নিয়মিত তাঁর বাসভবনে যেতেন। কেজরিওয়ালের কথায়, “বিভিন্ন লোকের দেওয়া চারটি বিবৃতি কি একজন বর্তমান মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করার জন্য যথেষ্ট?” কেজরিওয়াল এদিন জোর দিয়ে বলেন, ইডি-র উদ্দেশ্যে হল আম আদমি পার্টিকে চূর্ণ বিচূর্ণ করা।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top