News Flash

  • Home
  • দেশ
  • জয়শঙ্করের মালয়েশিয়া সফর উন্নত কৌশলগত অংশীদারিত্বের বিকাশ ঘটিয়েছে : বিদেশ মন্ত্রক
Image

জয়শঙ্করের মালয়েশিয়া সফর উন্নত কৌশলগত অংশীদারিত্বের বিকাশ ঘটিয়েছে : বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ২৮ মার্চ, (হি.স.) : জয়শঙ্করের মালয়েশিয়া সফর উন্নত কৌশলগত অংশীদারিত্বের বিকাশ ঘটিয়েছে, বৃহস্পতিবার জয়শঙ্করের মালেশিয়া সফর প্রসঙ্গে একথা জানিয়েছে বিদেশ মন্ত্রক। ২৭-২৮ মার্চ মালয়েশিয়া সফরে গিয়েছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এই সফর প্রসঙ্গে বৃহস্পতিবার বিদেশ মন্ত্রক তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছে।

বিদেশ মন্ত্রক জানিয়েছে যে বিদেশমন্ত্রী এস. জয়শঙ্করের মালয়েশিয়ায় দুদিনের সফরের ফলে মালেয়েশিয়ার শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁর বৈঠকগুলি দ্বিপাক্ষিক উন্নত কৌশলগত অংশীদারিত্বকে আরও মজবুত করার সুযোগ করে দিয়েছে। ভারতের বিদেশ মন্ত্রক একটি আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে যে জয়শঙ্কর ২৭-২৮ মার্চ মালয়েশিয়ায় একটি সরকারি সফর করেছিলেন। এই সফরে এস জয়শঙ্কর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার বিন ইব্রাহিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছাও জানান।

Releated Posts

মদন মিত্র-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তল্লাশি, বিজেপিকে তোপ কীর্তি আজাদের

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ শনিবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করলেন, বিরোধী…

ByByNews Desk Jun 13, 2026

গুজরাটে ফ্ল্যাটে হানা, ৮৬.৩১ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার; পলাতক অভিযুক্তের খোঁজে পুলিশ

ভাদোদরা, ১৩ জুন (আইএএনএস): গুজরাটের ভাদোদরার আলকাপুরি এলাকায় একটি আবাসন থেকে প্রায় ৮৬.৩১ লক্ষ টাকা মূল্যের হাইব্রিড গাঁজা…

ByByNews Desk Jun 13, 2026

বেঙ্গালুরুর উপকণ্ঠে মার্সিডিজ দুর্ঘটনায় তরুণীর মৃত্যু, অল্পের জন্য রক্ষা চালকের

বেঙ্গালুরু, ১৩ জুন (আইএএনএস): বেঙ্গালুরুর উপকণ্ঠে বেঙ্গালুরু-চেন্নাই এক্সপ্রেসওয়ে-এ ভয়াবহ পথদুর্ঘটনায় ২৮ বছর বয়সি এক তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার…

ByByNews Desk Jun 13, 2026

ছত্তীসগঢ়ে বড় নকশাল চক্রান্ত ভেস্তে দিল সিআরপিএফ, উদ্ধার বিপুল অস্ত্র ও বিস্ফোরক

রায়পুর, ১৩ জুন (আইএএনএস): ছত্তীসগঢ়ে নকশালবিরোধী অভিযানে বড় সাফল্য পেল কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনী (সিআরপিএফ)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top