News Flash

  • Home
  • প্রধান খবর
  • পশ্চিমবঙ্গে বিজেপির শীর্ষ তারকা প্রচারকের তালিকায় উত্তরপূর্বের দুই মুখ্যমন্ত্রী অসমের হিমন্তবিশ্ব এবং ত্রিপুরার মানিক
Image

পশ্চিমবঙ্গে বিজেপির শীর্ষ তারকা প্রচারকের তালিকায় উত্তরপূর্বের দুই মুখ্যমন্ত্রী অসমের হিমন্তবিশ্ব এবং ত্রিপুরার মানিক

নয়াদিল্লি, ২৭ মাৰ্চ (হি.স.) : লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে দলীয় প্রার্থীদের পালে হাওয়া তুলতে বিজেপির শীর্ষ তারকা প্রচারকের তালিকায় উত্তরপূর্বের দুই মুখ্যমন্ত্রী অসমের ড. হিমন্তবিশ্ব শর্মা এবং ত্রিপুরার প্রফেসর ডা. মানিক সাহাকে অন্তর্ভুক্ত করেছেন সর্বভারতীয় নেতৃত্ব। বিজেপির ৪০ সদস্যের শীর্ষ তারকা প্রচারকের তালিকাভুক্ত উত্তর-পূর্বাঞ্চলের এই দুই মুখ্যমন্ত্রী তথা দলের দুই নেতা পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনে পদ্ম দলের পক্ষে প্রচার করবেন।

প্রসঙ্গত, শীর্ষ তারকা প্রচারকের তালিকায় আরও যাঁরা রয়েছেন তাঁদের মধ্যে অন্যতম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্মৃতি ইরানি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ অন্যান্য হেভিওয়েট জাতীয় এবং রাজ্যস্তরের নেতা৷

তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা রয়েছেন সপ্তম স্থানে। প্রফেসার ডা. সাহা এর আগেও পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছেন। এছাড়া তিনি ত্রিপুরায়ও সক্রিয়ভাবে বিজেপি প্রার্থীদের সমর্থনে প্রচারাভিযান অব্যাহত রেখেছেন।

Releated Posts

ছাত্র বিক্ষোভে মেটালিক পেলেট ব্যবহারের বৈধতা খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট, আহতদের চিকিৎসার নির্দেশ

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): বিক্ষোভকারী সাধারণ মানুষের বিরুদ্ধে মেটালিক পেলেট গান ব্যবহারের বিষয়টি খতিয়ে দেখার ইঙ্গিত দিল সুপ্রিম…

ByByNews Desk Jul 30, 2026

বিদেশে চক্ষু চিকিৎসার অনুমতি না মেলায় সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): বিদেশে চোখের চিকিৎসার অনুমতি না দেওয়ার কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের…

ByByNews Desk Jul 30, 2026

বাঁকিপুর উপনির্বাচন: জন সুরাজ কর্মীদের আটক নিয়ে প্রশ্ন প্রশান্ত কিশোরের, কড়া ভোটার যাচাইকে সমর্থন

পাটনা, ৩০ জুলাই (আইএএনএস): বিহারের বহুল আলোচিত বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনে বৃহস্পতিবার ভোটগ্রহণ চলাকালীন নির্বাচনের আগের রাতে জন সুরাজ…

ByByNews Desk Jul 30, 2026

অমিত শাহের পুনে সফরের আগে রাজনৈতিক উত্তাপ, বিক্ষোভে কংগ্রেস, পাল্টা জবাবের হুঁশিয়ারি বিজেপির

পুনে, ৩০ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ১ আগস্টের পুনে সফরকে ঘিরে মহারাষ্ট্রের রাজনীতিতে উত্তেজনা তীব্র হয়েছে।…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top