News Flash

  • Home
  • খেলা
  •  ৩য় নর্থইস্ট গেমস আসর শেষে ঘরে ফিরলো রাজ্য দল : অভিনন্দন
Image

 ৩য় নর্থইস্ট গেমস আসর শেষে ঘরে ফিরলো রাজ্য দল : অভিনন্দন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। তৃতীয় নর্থ ইস্ট গেমস তথা পূর্বোত্তর ক্রীড়া আসর শেষ করে ঘরে ফিরল রাজ্য দল। আগরতলা রেলস্টেশনে সোমবার বিকেলে ১৫২ সদস্যের রাজ্য দল কে অভিনন্দন জানাতে ছুটে গিয়েছিলেন রাজ্য ক্রীড়া  পর্ষদের যুগ্ম সচিব স্বপন সাহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও কর্মকর্তা বৃন্দ। এবারকার আসরে রাজ্য দল বেশ কটি ইভেন্টে অংশ গ্রহণ করলেও আশানুরূপ সাফল্য অর্জন করতে পারেনি। তবে অপ্রত্যাশিত প্রতিকূলতা পেরিয়ে রাজ্য দলকে এবার অংশ নিতে হয়েছে বলে রাজ্য ক্রীড়া পর্ষদ বিশেষ করে রাজ্য যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরকে অভিনন্দন জানিয়েছে। এদিকে, রাজ্য দল এবার একটি স্বর্ণ সহ ১৬ টি পদক জয় করে ঘরে ফিরেছে। এছাড়া, এই আসরে রাজ্য দল স্পিরিট অফ অলিম্পিক ট্রফিও পেয়েছে। শ্যেফ দ্যা মিশন তথা ক্রীড়া সংগঠক রতন সাহা এবং ডেপুটি শ্যেফ দ্যা মিশন তথা রাজ্য ক্রীড়া পর্ষদের কোষাধ্যক্ষ তপন ভট্টাচার্য প্রমূখ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

Releated Posts

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

পুল পরিষ্কার থেকে পদক জয়—অসমের কুস্তিগির দেবী দাইমারির লড়াই অনুপ্রেরণা

অম্বিকাপুর, ২ এপ্রিল(আইএএনএস): প্রতিকূলতার মধ্যেই সাফল্যের পথ তৈরি করা—এই কথার বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন অসমের কুস্তিগির দেবী দাইমারি।…

ByByNews Desk Apr 2, 2026

জঙ্গল-পথ পেরিয়ে জাতীয় মঞ্চে, ভারতীয় হকিতে আদিবাসী শক্তির উত্থান

রায়পুর, ২ এপ্রিল(আইএএনএস): খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস ২০২৬-এ হকিতে পুরুষ ও মহিলা—দুই বিভাগেই সোনা জিতে নজর কাড়ল ওড়িশা।…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top