News Flash

  • Home
  • প্রধান খবর
  • দু’দিনের সফরে ভুটানের উদ্দেশ্যে রওনা প্রধানমন্ত্রী, যোগ দেবেন একাধিক কর্মসূচিতে
Image

দু’দিনের সফরে ভুটানের উদ্দেশ্যে রওনা প্রধানমন্ত্রী, যোগ দেবেন একাধিক কর্মসূচিতে

নয়াদিল্লি, ২২ মার্চ (হি.স.): দু’দিনের সফরে ভুটানের উদ্দেশ্যে রওনা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকালে দিল্লি থেকে বিশেষ বিমানে ভুটানের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী মোদী, ২২-২৩ মার্চ ভুটানে একাধিক কর্মসূচিতে যোগ দেবেন তিনি। প্রধানমন্ত্রী মোদী নিজেই টুইট করে জানিয়েছেন, “ভুটানের উদ্দেশ্যে রওনা, যেখানে আমি ভারত-ভুটান অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচিতে যোগ দেব। আমি ভুটানের রাজা মহামহিম চতুর্থ দ্রুক গ্যালপো এবং প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে আলোচনার জন্য মুখিয়ে রয়েছি।”

দু’দিনের রাষ্ট্রীয় সফরে বৃহস্পতিবার ভুটান রওনা হওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী মোদীর। প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানাতে মুখিয়ে ছিল ভুটানও, কিন্তু পারো বিমানবন্দরের আবহাওয়া পরিস্থিতি প্রতিকূল হওয়ার কারণেই সফর স্থগিত করা হয়। কূটনৈতিক আলাপ আলোচনার মাধ্যমে দু’টি দেশ প্রধানমন্ত্রীর সফরের নতুন তারিখ স্থির করে, সেই মতো ২২-২৩ মার্চ দু’দিনের সফরে ভুটানের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী মোদী।

Releated Posts

১.৫৩ লক্ষ কোটি টাকার ‘বুস্টার শট’, ভারতীয় রেলে বড়সড় সম্প্রসারণের পথে কেন্দ্র

নয়াদিল্লি, ১২ এপ্রিল (আইএএনএস): ভারতীয় রেলের পরিকাঠামো উন্নয়নে বড়সড় পদক্ষেপ নিল কেন্দ্র সরকার। ২০২৫-২৬ অর্থবর্ষে ১০০টি নতুন রেল…

ByByNews Desk Apr 12, 2026

বাজেটে তোষণনীতির ছাপ স্পষ্ট, তৃণমূলকে কড়া আক্রমণ মোদির

কলকাতা, ১২ এপ্রিল (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তোষণ রাজনীতির অভিযোগ তুলে রবিবার শিলিগুড়ির জনসভা থেকে তীব্র আক্রমণ শানালেন…

ByByNews Desk Apr 12, 2026

বাংলায় বিজেপি সরকার চাই: শিলিগুড়িতে মোদির সভায় জনতার দাবি

শিলিগুড়ি, ১২ এপ্রিল (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র জনসভাকে ঘিরে রবিবার শিলিগুড়িতে উপচে পড়া ভিড় দেখা গেল। সভাস্থলে জড়ো…

ByByNews Desk Apr 12, 2026

নারী সংরক্ষণ আইনে ওবিসি কোটা দাবিতে কেন্দ্রের বিরুদ্ধে জোরালো অবস্থানে ইন্ডিয়া ব্লক

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ১২ এপ্রিল : নারী সংরক্ষণ আইন নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ আরও তীব্র করতে চলেছে…

ByBySandeep Biswas Apr 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top