News Flash

  • Home
  • দেশ
  • কেজরিওয়ালের গ্রেফতারিকে নিন্দা কেরল ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর
Image

কেজরিওয়ালের গ্রেফতারিকে নিন্দা কেরল ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর

চেন্নাই, ২২ মার্চ (হি.স.) : অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতার নিয়ে সর্বত্র জোর চর্চা শুরু হয়েছে। এই গ্রেফতারের তীব্র নিন্দা করেছেন কেরল ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী।

মদ কেলেঙ্কারি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে। এনিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। কেজরিওয়ালের গ্রেফতারের সময় নিয়ে প্রশ্ন তুলেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তিনি বলেছেন, ‘এই গ্রেফতার এমন সময়ে হয়েছে যখন সাধারণ নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। বিরোধীদের সবাইকে জেলে দেওয়া কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। এটা অত্যন্ত নিন্দনীয়, এর প্রতিবাদ হওয়া দরকার।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন বলেছেন, শুধুমাত্র বিরোধীরাই তদন্ত বা গ্রেফতারের মতো বিষয়ের মুখোমুখি হচ্ছেন। তিনি আরও বলেন, লোকসভা নির্বাচনের আগে পরাজয়ের ভয়ে, হেমন্ত সোরেনের পরে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে বিজেপি সরকার তাঁদের হতাশা প্রকাশ করেছে। জনগণের ক্ষোভের জন্য বিজেপিকে প্রস্তুত থাকতে হবে। উল্লেখ্য, দিল্লি আবগারি কেলেঙ্কারি মামলায় বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেফতার করা হয় অরবিন্দ কেজরিওয়ালকে।

Releated Posts

ব্রিকসের নৈশভোজের মেনু নিয়ে রাহুলের পোস্টে বিজেপির ক্ষোভ, পাশে সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস শীর্ষ সম্মেলনের নৈশভোজের মেনু নিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর…

ByByNews Desk Sep 14, 2026

হায়দরাবাদে নাবালিকাকে মাদক খাইয়ে যৌন নির্যাতনের অভিযোগ, ৯ জন গ্রেফতার

হায়দরাবাদ, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): হায়দরাবাদের কাছে মেদচল-মালকাজগিরি জেলায় ১৬ বছরের এক নাবালিকাকে মাদক খাইয়ে অপহরণ করে তিন দিন…

ByByNews Desk Sep 14, 2026

হাবড়ায় ১৪ বছরের নাবালিকাকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার দুই যুবক

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবড়া এলাকায় ১৪ বছরের এক নাবালিকাকে মাদক মেশানো পানীয় খাইয়ে ধর্ষণের…

ByByNews Desk Sep 14, 2026

দেশজুড়ে গণেশ চতুর্থীর উৎসব, মহারাষ্ট্রের মন্দির ও প্যান্ডেলে ভক্তদের ঢল

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহারাষ্ট্র-সহ দেশের বিভিন্ন প্রান্তে সোমবার মহা উৎসাহ, ধর্মীয় আবেগ ও ভক্তির সঙ্গে পালিত হচ্ছে…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top